ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ ১০ বৈশাখ ১৪৩৩
রিজার্ভ চুরি: ৩১ বারের মতো পেছালো মামলার প্রতিবেদন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 10 February, 2019, 3:47 PM

রিজার্ভ চুরি: ৩১ বারের মতো পেছালো মামলার প্রতিবেদন

রিজার্ভ চুরি: ৩১ বারের মতো পেছালো মামলার প্রতিবেদন

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরি চুরির ঘটনায় দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলে আগামী ১৩ মার্চ দিন ধার্য করেছেন আদালত। এ নিয়ে ৩১ বারের মতো পেছালো মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন।

রোববার (৯ জানুয়ারি) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। কিন্তু মামলার তদন্ত সংস্থা সিআইডি প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াছির আহসান চৌধুরী প্রতিবেদন দাখিলে নতুন এ দিন ধার্য করেন।

প্রসঙ্গত, ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে জালিয়াতি করে সুইফট কোডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করে সংঘবদ্ধ হ্যাকাররা। পরে ওই বছরের ১৫ মার্চ মতিঝিল থানায় রিজার্ভ চুরির মামলা দায়ের করেন বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগের যুগ্ম পরিচালক জুবায়ের বিন হুদা। পরদিন ১৬ মার্চ মামলাটি তদন্ত করে সিআইডিকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status