ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ ডিসেম্বর ২০২৫ ২৪ অগ্রহায়ণ ১৪৩২
প্রবাসীদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 26 September, 2025, 1:43 AM

প্রবাসীদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রবাসীদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রবাসীদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে যুক্তরাজ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর, বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইট চালুর ব্যবস্থা, বিমানের টিকিটের মূল্য নিয়ন্ত্রণ, নো ভিসা ফি কমানো এবং বিমানের ম্যানচেস্টার রুট সচল রাখাসহ নানা বিষয় তুলে ধরা হয়।

গত মঙ্গলবার রাতে ইস্ট লন্ডনের একটি রেস্তোরাঁয় বাংলাদেশ ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে এই সভার আয়োজন করে। সংগঠনের সভাপতি আব্দুল মুকিতের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব ইউকে’র নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ।

সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি শাকির হোসাইন, সাধারণ সম্পাদক তৌহিদুল করীম মুজাহিদ, ট্রেজারার জাহাঙ্গীর হোসেন। এছাড়াও কাউন্সিলের পক্ষ থেকে বক্তব্য দেন মোহাম্মাদ কদর উদ্দিন, আব্দুর রহীম বেগ, আব্দুল কাহার সালাম, শেখ ইসতাফ উদ্দিন আহমেদ, লায়েক মিয়া, আমীর উদ্দিন আহমেদ, আসাদুজ্জামান শিকদার শাহীন, মাজিদুর রহমান রুনু, আব্দুল হাই, মশিউর রহমান ফখরুল ও শাহরিয়ার বিন আকিব প্রমুখ।

সভায় বাংলাদেশ প্রেসক্লাব ইউকে’র অফিস সেক্রেটারি ইয়াসমিন জাহানারা, ল সেক্রেটারি মাহবুব তোহা, আইটি সেক্রেটারি রাজিব হাসান, পাবলিসিটি সেক্রেটারি শাকিল আহমেদ সোহাগ, পাবলিকেশন সেক্রেটারি মো. আবদুল কাদের জিলানী, স্পোর্টস এন্ড কালচারাল সেক্রেটারি ফারুক হোসেন, কমিউনিটি এনগেইজমেন্ট সেক্রেটারি আনোয়ার হোসেন সবুজ চৌধুরী, সোশ্যাল মিডিয়া সেক্রেটারি আবদুল্লাহ আল তারিক ও সদস্য মাসুদুর রহমান উপস্থিত ছিলেন।

সভাটি সঞ্চালনা করেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফয়সল আহমেদ।

সভায় বাংলাদেশ প্রেসক্লাবের নেতৃবৃন্দ প্রবাসীদের উত্থাপিত দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে জনমত গঠনে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status