ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ ১০ বৈশাখ ১৪৩৩
ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে ও বোমা মেরে হত্যা
নতুন সময় প্রতিবেদক নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 10 February, 2019, 12:08 PM

ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে ও বোমা মেরে হত্যা

ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে ও বোমা মেরে হত্যা

পূর্ব শত্রুতার জের ধরে যশোরে মামুন হোসেন নামে এক ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে ও বোমা মেরে হত্যা করা হয়েছে।শনিবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে শহরতলীর শেখহাটি জামরুলতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় আরিফ হোসেন নামে আরেক ছাত্রলীগ কর্মী আহত হয়েছেন।

নিহত মামুন শহরের ঘোপ সেন্ট্রাল রোডের রবিউল ইসলামের বাড়ির ভাড়াটিয়া মৃত আব্দুর রউফের ছেলে। তিনি একটি মোবাইল ফোনের দোকানদার। আর আহত আরিফ হোসেন ঘোপ বাবলাতলা এলাকার বজলু খলিফার ছেলে।

যশোর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান জানান, মামুন সন্ধ্যায় শেখহাটি জামরুলতলা এলাকার রাসেলের চায়ের দোকানে বসেছিলেন। এ সময় তার ওপর হামলা করা হয়। তাকে কুপিয়ে ও বোমা মেরে হত্যা করেছে দুর্বৃত্তরা। কী কারণে তাকে হত্যা করা হয়েছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে জানতে পারেনি পুলিশ। তবে একটি মেয়েকে নিয়ে স্থানীয় একটি গ্রুপের সঙ্গে তার বিরোধ ছিল।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসক বজলুর রশিদ টুলু জানান, মামুনের শরীরের বিভিন্ন স্থানে কোপ ও বোমা হামলার চিহ্ন রয়েছে। হাসপাতালে নিয়ে আসা হলে তাকে মৃত ঘোষণা করা হয়।

যশোর জেলা ছাত্রলীগ সভাপতি রওশন ইকবাল শাহী জানান, নিহত মামুন ছাত্রলীগ কর্মী ছিলেন। কারা কী কারণে তার ওপর হামলা চালিয়েছে তা এখনও পরিষ্কার নয়। তবে হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status