|
বইমেলায় নিপুল কুমার বিশ্বাসের গল্পের বই ‘চারু’
নতুন সময় প্রতিবেদক
|
![]() বইমেলায় নিপুল কুমার বিশ্বাসের গল্পের বই ‘চারু’ সমাজের প্রতিটি ঘরেই চলছে জন্মদাতা পিতা-মাতার নীরব কান্না, গোপন বেদনার বিষাদ কাহিনী। তেমনি পেক্ষাপটের পারিবারিক কলহকে উপজিব্য করে বইমেলায় এসেছে নিপুল কুমার বিশ্বাসের গল্পের বই চারু। প্রকাশিত হয়েছে মেরিট ফেয়ার প্রকাশনী থেকে স্টল নং ১৪৩, ১৪৪। লেখক বলেন, আশা রাখি পাঠক মনের বই পড়ার তৃপ্তি মেটাতে পারবে। আমার লেখা চারু বইটি সংগ্রহ করবেন। বর্তমানে সমাজ ব্যাবস্থা এমন একটা পর্যায় গিয়ে দাঁড়িয়েছে শিক্ষিত সফল সন্তানেরা তার নাড়ির শিকড় ভুলে আত্মকেন্দ্রিক হয়ে একক পারিবারে অভ্যস্থ হচ্ছে। নিপুল কুমার বিশ্বাস আরো বলেন, কউ বাবা-মাকে বৃদ্ধাআশ্রমে পাঠিয়ে দিচ্ছে তো কেউ নিজের বিলাসী জীবনের মাঝে বাবা-মাকে গ্রামে অবহেলিত ভাবে রেখে দিচ্ছে, আবার বাবা-মার অর্থে বিদেশে লেখাপড়া করে বিদেশে আরাম আয়েশের মাঝে বাবা-মা খেয়ে আছে না বিনা চিকিৎসায় আছে খোজ-খবর রাখছে না।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
