শুরুতে আঘাত হানেন রিশাদ।শুরুতে আঘাত হানেন রিশাদ। সংক্ষিপ্ত স্কোর: ভারত ২০ ওভারে ১৬৮/৬ ( অক্ষর ১০*; গিল ২৯, দুবে ২, অভিষেক ৭৫, সূর্য ৫, তিলক ৫, হার্দিক ৩৮) এশিয়া কাপে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়ে তাদের ৬ উইকেটে ১৬৮ রানে আটকে দিয়েছে বাংলাদেশ।
তানজিমের আঘাতে ৫ উইকেট নেই ভারতের শুরু থেকে যেভাবে ভারত চড়াও হয়েছিল সেখান থেকে দ্রুত উইকেট তুলে তাদের ব্যাকফুটে ঠেলে দিয়েছে বাংলাদেশ। তাতে রানের গতিও কমানো গেছে। ১৪.৩ ওভারে এসে নতুন ব্যাটার তিলক বর্মাকেও সুবিধা করতে দেননি তানজিম হাসান। ৫ রানে তাকে ডিপ মিড উইকেটে সাইফ হাসানের তালুবন্দি করান তিনি। তাতে ১২৯ রানে পতন হয়েছে পঞ্চম উইকেটের।
একই ওভারে ফিরলেন অভিষেক-সূর্য শুরু থেকে ভারতের রানের চাকা ঝড়ো ব্যাটিংয়ে সচল রেখেছিলেন অভিষেক শর্মা। ১২তম ওভারে দুটি উইকেট তুলে ছন্দ পতন ঘটায় বাংলাদেশ। শুরুতে অভিষেককে রানআউটে ফেরানো গেছে। মোস্তাফিজের ওভারের শেষ বলে ৫ রানে গ্লাভসবন্দি হন সূর্যকুমার যাদবও। তাতে ১১৪ রানে চতুর্থ উইকেট হারায় ভারত। শুরুতে অবশ্য অনফিল্ড আম্পায়ার আউট দেননি। জাকের আলী রিভিউ নিলে সেখানে মেলে সাফল্য।
রানআউটে কাটা পড়লেন অভিষেক শুরু থেকে অভিষেক শর্মাই তাণ্ডব চালাচ্ছিলেন। ১১.১ ওভারে অবশেষে রানআউটে কাটা পড়েন তিনি। মোস্তাফিজকে দুর্দান্ত থ্রো দিয়েছিলেন রিশাদ। তারপর কাটার মাস্টার স্টাম্প ভাঙতে কোনও ভুল করেননি। ৩৭ বলে ৭৫ রানে বিদায় নিয়েছেন অভিষেক। তার ইনিংসে ছিল ৬টি চার ও ৫টি ছয়।
রিশাদের দ্বিতীয় শিকার দুবে গিলের আউটের পর প্রমোশন পেয়ে খেলতে নেমেছিলেন শিবম দুবে। যে লক্ষ্যে খেলতে নামা সেটা সফল হতে দেননি রিশাদ হোসেন। মেরে খেলতে গিয়ে ৮.১ ওভারে রিশাদের দ্বিতীয় শিকারে পরিণত হন। দুবে বিদায় নেন ২ রানে।
গিলের আউটের পর ২৫ বলে অভিষেকের ফিফটি শুরু থেকে বাংলাদেশের ওপর চড়াও হয়ে খেলেছেন অভিষেক। অষ্টম ওভারে এসে ২৫ বলে তুলে নেন এশিয়া কাপের দ্বিতীয় ফিফটি।
পাওয়ার প্লেতে ভারতের ঝড়, ৭৭ রানের জুটি ভাঙলেন রিশাদ শুরুটা দুর্দান্ত বোলিংয়ে হলেও পরে ঝড়ো ব্যাটিংয়ে বাংলাদেশের ওপর চড়াও হন ভারতের দুই ওপেনার অভিষেক শর্মা ও শুবমান গিল। তাদের ঝড়েই পাওয়ার প্লেতে বিনা উইকেটে ভারত সংগ্রহ করে ৭২ রান। সবচেয়ে বেশি তাণ্ডব চালান অভিষেক। তার ক্যাচও ছেড়েছিল বাংলাদেশ। শেষ পর্যন্ত ৬ ওভারে ১৯ বলে তিনি তুলেছেন ৪৬ রান। তখন ১৭ বলে ২৫ রানে ছিলেন গিল। সপ্তম ওভারে গিল রিশাদের বলে বাউন্ডারি মেরে শুরু করেছিলেন। দ্বিতীয় বলে মেরে খেলতে গেলে ২৯ রানে কাটা পড়েন তিনি। তাতে ১৯ বলে ২ চার ও ১ ছক্কায় গিল ক্যাচ আউট হন ২৯ রানে।
অভিষেকের ক্যাচ নিতে পারেননি জাকের টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের দারুণ বোলিংয়ে চাপের মুখে আছে ভারত। তৃতীয় ওভারেই তানজিম হাসান সাকিবের বলে পেছনে ক্যাচ দিয়েছিলেন অভিষেক শর্মা। কিন্তু কিপার জাকের আলী সেটা গ্লাভসেই জমাতে পারেননি। তখন অভিষেক ৭ রানে ব্যাট করছিলেন।
টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, নেই লিটন এশিয়া কাপে সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের বিপক্ষে ছিটকে গেছেন লিটন দাস। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিচ্ছেন জাকের আলী। লিটন না থাকলেও টস ভাগ্য সহায় হয়েছে। দুবাইয়ে টস জিতে শুরুতে বোলিং নিয়েছে টাইগাররা।
জাকের আলী বলেছেন, অনুশীলনের সময় চোট পান লিটন। শুরুতে বোলিং নেওয়ার লক্ষ্য ভারতকে অল্পতে আটকে রাখা।
একাদশে কারা বাংলাদেশ একাদশে চারটি পরিবর্তন এনেছে। তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, শেখ মেহেদী বাদ পড়েছেন। লিটনের জায়গায় ফিরেছেন পারভেজ হোসেন। এছাড়া টুর্নামেন্টে প্রথম খেলতে নামবেন মোহাম্মদ সাইফউদ্দিন। ফিরেছেন তানজিম হাসান ও রিশাদ হোসেন।
ভারত অপরিবর্তিত একাদশ নিয়ে খেলছে। বাংলাদেশ একাদশ: সাইফ হাসান, তানজিদ হাসান, পারভেজ হোসেন, তাওহীদ হৃদয়, জাকের আলী (অধিনায়ক ও উইকেটরক্ষক), শামীম হোসেন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান, মোহাম্মদ সাইফউদিদ্ন, মোস্তাফিজুর রহমান। ভারতের একাদশ: অভিষেক শর্মা, শুবমান গিল, তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), সাঞ্জু স্যামসন (উইকেট), শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা ও বরুণ চক্রবর্তী।