|
চাঁপাইবাবগঞ্জের গোমস্তাপুরে পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু
এস এম সাখাওয়াত জামিল দোলন
|
![]() চাঁপাইবাবগঞ্জের গোমস্তাপুরে পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু মৃত মাদ্রাসা ছাত্র উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের বাজার পাড়া এলাকার মিঠুন আলীর ছেলে তাজকিন সজীব (১৩)। স্থানীয়রা জানান, তালেমুন কুরান নূরানী মাদ্রাসার ছাত্র তাজকিন লেখাপড়া করার সুবাদে মাদ্রাসার আবাসিকে অবস্থান করতো। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে মাদ্রাসার অন্য ৮/১০ ছাত্রের সাথে মাদ্রাসার সামনে অবস্থিত গোমস্তাপুর কলেজের নিজস্ব পুকুরে গোসল করতে নামে। কিন্তু সে সাঁতার না জানার কারণে পুকুরের পাড় থেকে গোসল করতে করতে ধীরে ধীরে মাঝ পুকুরে চলে যায়। এ সময় সে তলিয়ে যেতে থাকলে পুকুরে গোসল করতে থাকা অন্যান্য ছাত্র-শিক্ষকরা দ্রæত তাকে পানি থেকে উঠিয়ে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদূদ আলম জানান, গোমস্তাপুর তালেমুন কুরআন নূরানী মাদ্রাসার এক শিক্ষার্থী দুপুরে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা যায়। পরে পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ থানায় নিয়ে আসে। তবে মৃত শিক্ষার্থীর মা-বাবা ও আত্মীয় স্বজনের কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
