|
উখিয়ায় লোকালয় থেকে বার্মিজ অজগর উদ্ধার
রফিক মাহমুদ, উখিয়া
|
![]() উখিয়ায় লোকালয় থেকে বার্মিজ অজগর উদ্ধার সোমবার (২২ সেপ্টেম্বর) বিকালে উখিয়া রেঞ্জের সদর বিটের মহুরীপাড়া এলাকায় স্থানীয়দের সহায়তায় অজগরটি উদ্ধার করে দোছড়ি বিটের সংরক্ষিত বনাঞ্চলের প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়। উদ্ধারকৃত অজগরের দৈর্ঘ্য প্রায় ১০ ফুট এবং ওজন আনুমানিক ১৫ কেজি বলে জানা গেছে। উখিয়া রেঞ্জের সদর বিট কর্মকর্তা ইমদাদুল হাসান রনি বিষয়টি নিশ্চিত করে বলেন, “লোকালয়ে প্রবেশ করায় স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েছিল। খবর পেয়ে দ্রুত গিয়ে অজগরটিকে উদ্ধার করা হয়। পরবর্তীতে এটিকে নিরাপদে সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়েছে।” উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, “বন্যপ্রাণী পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অজগরসহ অন্যান্য প্রাণী সংরক্ষণে বনবিভাগ সর্বদা তৎপর রয়েছে। স্থানীয়দেরও উচিত বন্যপ্রাণী হত্যা না করে বন বিভাগের সাথে যোগাযোগ করে বন্যপ্রাণী গুলোকে সংরক্ষণের ব্যবস্থা করা।”লোকালয়ে প্রবেশ করা অজগর উদ্ধারের ঘটনায় গ্রামজুড়ে স্বস্তি ফিরে এসেছে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
