ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
হামাসের প্রকাশিত ছবিতে ৪৬ জিম্মির সবার নামই ‘রন আরাদ’ কেন?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 22 September, 2025, 5:33 PM

হামাসের প্রকাশিত ছবিতে ৪৬ জিম্মির সবার নামই ‘রন আরাদ’ কেন?

হামাসের প্রকাশিত ছবিতে ৪৬ জিম্মির সবার নামই ‘রন আরাদ’ কেন?

গাজায় বন্দি থাকা ৪৬ জিম্মির ‘বিদায়কালীন’ ছবি প্রকাশ করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তাদের ভাষ্যমতে, উপত্যকাটিতে যদি ইসরায়েল স্থল অভিযান চালায় তবে এই জিম্মিদের জীবিত ফেরত পাওয়ার আর তেমন কোনো সম্ভাবনা নেই। তবে অবাক করা বিষয় প্রকাশিত ছবিতে সবার নামের জায়গায় লেখা ‘রন আরাদ’! 

ইতিহাস বলছে, ইসরায়েলের বিমানবাহিনীর একজন পাইলট ছিলেন রন আরাদ। লেবাননে ১৯৮৬ সালের গৃহযুদ্ধের সময় তার বিমান দেশটির দক্ষিণাঞ্চলে ভূপাতিত করা হয়।

ইসরায়েলের ধারণা ছিল লেবাননের শিয়া গোষ্ঠীগুলো তাকে আটক করেছে। তবে অনেক চেষ্টার পরও তার আর কোনো খোঁজ মেলেনি। এমনকি মরদেহও কোনোদিন পায়নি ইসরায়েল। ইসরায়েল এখনো বিশ্বাস করে লেবাননের শিয়া আমাল আন্দোলন প্রথমে তাকে গ্রেপ্তার করে ইরানে নিয়ে যায়।

পরে তাকে আবারও লেবাননে ফিরিয়ে আনা হয়েছিল। এমনকি তার কারাবাসের প্রথম দুই বছরের কিছু প্রমাণও নাকি হাতে পেয়েছিল মোসাদ। যার মধ্যে আছে ছবি ও চিঠি। ৫ মে, ১৯৮৮ সালে শেষ চিঠি পাঠিয়েছিলেন তিনি।
 
আরাদ বহু আগে মারা গেছেন বলে ধারণা করা হলেও তার মৃত্যুর পরিস্থিতি, সময় এবং স্থান সম্পর্কে সম্পূর্ণ অন্ধকারে আছে বিশ্বের অন্যতম শক্তিশালী গোয়েন্দা দল মোসাদ। 

এবার ৪৬ জিম্মির ‘বিদায়কালীন’ ছবিতে ‘রন আরাদ’ নাম লিখে কিসের হুমকি দিচ্ছে হামাস তা বুঝতে না পারার কথা না ইসরায়েলি বাহিনীর। নেতানিয়াহুর একগুঁয়েমি তাদের নাগরিকদের দ্রুতই বিপজ্জনক পরিস্থিতিতে নিয়ে যাচ্ছে। 

ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি, গাজায় এখনো প্রায় ২০ জন বন্দি জীবিত আছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বলেছেন, উপত্যকাটিতে ২০ জনেরও কম বন্দি জীবিত থাকতে পারে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status