ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
ঝিনাইগাতী বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে এগিয়ে এসেছে আদর্শ কো-অপারেপটিভ ক্রেডিট ইউনিয়ন
আলিফ জাহান লাবন, ঝিনাইগাতী
প্রকাশ: Monday, 22 September, 2025, 2:47 PM

ঝিনাইগাতী বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে এগিয়ে এসেছে আদর্শ কো-অপারেপটিভ ক্রেডিট ইউনিয়ন

ঝিনাইগাতী বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে এগিয়ে এসেছে আদর্শ কো-অপারেপটিভ ক্রেডিট ইউনিয়ন

ঐক্যবদ্ধ বলেই আমরা সমৃদ্ধ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে  ঝিনাইগাতীতে পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত পরিবারদের মাঝে আর্থিক অনুদান ও ত্রান  বিতরণ করেছে  আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড (কালব)।

আজ ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের ডাকাবর গ্রামে নিহত ইসমাইল হোসেনের পিতা আব্দুল্লাহ’র হাতে নগদ ১০ হাজার টাকা প্রদান করা হয়। এছাড়া  উপজেলা  সদরের ব্রীজের পুর্ব পাশে  রেজিয়া হোসেন বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে আশ্রয় নেওয়া পাহাড়ি ঢলের পানির তোড়ে বিধস্ত  গৃহহীন ১২ পরিবারের মাঝে প্রতিটি  পরিবারকে ২৫ কেজির এক বস্তা করে চাল  প্রদান করা হয়।

আনুষ্ঠানিকভাবে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আর্থিক সহায়তা বিতরন করেন  আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর উপদেষ্টা ও  উপজেলা পরিষদের  সাবেক তিন বারের সফল উপজেলা চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম বাদশা। সহায়তা প্রদানকালে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর উপদেষ্টা মো. আমিনুল ইসলাম বাদশা বলেন, পাহাড়ি ঢলে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের কষ্ট আমরা অনুভব করি। আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের পক্ষথেকে আজকের এই সামান্য সহযোগিতা তাদের জন্য সহমর্মিতার প্রতীক। মানুষের দুঃসময়েই মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা চাই ক্ষতিগ্রস্ত পরিবারগুলো নতুন উদ্যমে ঘুরে দাঁড়াক।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর চেয়ারম্যান আলহাজ্ব মো,সালেহ আহমেদ,  ভাইস চেয়ারম্যান মো. জাফর ইকবাল, সেক্রেটারি মো. আজাদ মিয়া, ডিরেক্টর মো. শাহীন আলম, মো. রতন খান, আলমগীর হোসেন, ম্যানেজার শাজাহান সিরাজ প্রমুখ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status