ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
গাজীতে গরু ডাকাত চক্রের একাধিক সদস্য আটক
রহিম আলী জাবেদ, ফেনী
প্রকাশ: Thursday, 18 September, 2025, 2:58 PM

গাজীতে গরু ডাকাত চক্রের একাধিক সদস্য আটক

গাজীতে গরু ডাকাত চক্রের একাধিক সদস্য আটক

র‍্যাব–৭ ফেনীতে অভিযান চালিয়ে ফুলগাজী উপজেলায় দীর্ঘদিন ধরে সক্রিয় একটি গরু ডাকাত চক্রের একাধিক সদস্যকে আটক করেছে। আটক সদস্যদের মধ্যে রয়েছেন মো. রুবেল (পিতা: আহছান উল্লাহ, মাতা: আনোয়ারা, গ্রাম: উত্তরশ্রীপুর, ইউপি: দরবারপুর, থানা: ফুলগাজী, জেলা: ফেনী) জামাল হোসেন মানিক (গ্রাম: গাংরা, ইউপি: জগন্নাথ) মো. আরিফুল ইসলাম (গ্রাম: দক্ষিণ লাটিমা, ইউপি: আলকরা) মো. ইয়াসিন (গ্রাম: সাচকি, থানা: চৌদ্দগ্রাম, কুমিল্লা) আব্দুর কাদের (গ্রাম: চরচান্দিয়া, ইউপি: চরচান্দিয়া) মো. হারুন (গ্রাম: চর খোয়াজ, ইউপি: চর খোয়াজ, সোনাগাজী, ফেনী) মো. সুলতান আহম্মদ (গ্রাম: শ্রীপুর, ইউপি: দরবারপুর, ফুলগাজী, ফেনী) এই চক্রটি গত আট মাসে প্রায় ৪০টিরও বেশি গরু ডাকাতি করেছে। স্থানীয় কিছু চোরকেও সহযোগিতায় যুক্ত করে তারা পরিকল্পিতভাবে গরু লুট করত।

ফুলগাজীর বশিকপুর, দরবারপুর ও নুরপুর এলাকায় প্রধানত এ ডাকাতি সংঘটিত হয়। উদ্ধারকৃত গরুগুলোর মধ্যে ২টি নুরপুর থেকে এবং ২টি পাঠাননগর থেকে উদ্ধার করা হয়েছে।

অভিযানটি পরিচালিত হয় গত ১৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখে। সর্বশেষ এই চক্রটি ৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখে ডাকাতি করে ৬টি গরু নিয়ে যায়। সাধারণত ভোররাত ২টা থেকে ৩টার মধ্যে ট্রাকযোগে এ অপকর্ম ঘটত।

গরুর ব্যবসার জন্য তারা এ ডাকাতি করত। এক রাতেই লক্ষাধিক টাকার গরু লুট করে দ্রুত বিক্রি করাই ছিল মূল উদ্দেশ্য। ৬–৭ জন সদস্য দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে গরুর মালিকদের জিম্মি করে ট্রাকে তুলে গরুগুলো নিয়ে যেত গরু চুরির ঘটনায় ফুলগাজী থানায় আগেও একাধিক অভিযোগ রয়েছে এই চক্রের বিরুদ্ধে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status