|
আজকের ম্যাচেই নির্ধারিত হবে বাংলাদেশের ভাগ্য
নতুন সময় ডেস্ক
|
![]() আজকের ম্যাচেই নির্ধারিত হবে বাংলাদেশের ভাগ্য প্রথম দুই ম্যাচ জিতে টেবিলের শীর্ষে শ্রীলঙ্কা। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই মাঠে নামবে ‘দ্য লায়ন্স’। অন্যদিকে, আজকের ম্যাচটি আফগানিস্তানের জন্য ‘ডু অর ডাই’ ম্যাচ। হারলেই ধরতে হবে বাড়ি ফেরার বিমান। তবে নেট রানরেট নিয়ে অনেকটাই স্বস্তিতে আফগানরা। যদিও তাদের সামনে পথটা সহজ নয়। সুপার ফোরে উঠতে হলে লঙ্কানদের বিপক্ষে জয়ের বিকল্প নেই রশিদ খান বাহিনীর। এদিকে, দুই জয় নিয়ে সুপার ফোরের দৌড়ে আছে বাংলাদেশও। গ্রুপপর্বের তিন ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্ট ৪। তবে লিটন দাসের দলের মূল চিন্তার কারণ নেট রানরেট। হংকংয়ের বিপক্ষে কষ্টার্জিত জয়ের পর লঙ্কানদের বিপক্ষে হারেই পড়েছে বড় প্রভাব। ‘বি’ গ্রুপের পয়েন্ট টেবিলে দুয়ে থাকা বাংলাদেশের নেট রানরেট -০.২৭০। আফগানিস্তানের রানরেট +২.১৫০। এরপর রয়েছে শ্রীলঙ্কা (+১.৫৪৬)। আফগানরা ন্যুনতম ব্যবধানে জিতলেই শেষ হয়ে যাবে বাংলাদেশের সুপার ফোরের স্বপ্ন। এদিকে, টি-টোয়েন্টিতে মোট ৮ বার শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে আফগানিস্তান। এর মধ্যে লঙ্কানরা জিতেছে ৫ ম্যাচে। আর আফগানদের জয় ৩টি। এই পরিসংখ্যানই বাংলাদেশকে আশা দেখাচ্ছে। তামিম-তাসকিন-লিটনরা তাকিয়ে আছেন আসালাঙ্কাদের দিকে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
অল্প বৃষ্টিতে পানিতে সয়লাব খড়িয়া কাজিচর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
রেজাউর রহমান ফাহিম বনানী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত
বাঘাইছড়িতে বাঘাইহাট জোনের উদ্দ্যোগে বছরব্যাপী বৃক্ষরোপণ অভিযান
