ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
গাজীপুরে ডিপ্লোমা প্রকৌশলীদের সড়ক অবরোধ করে বিক্ষোভ
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Wednesday, 17 September, 2025, 8:34 PM

গাজীপুরে ডিপ্লোমা প্রকৌশলীদের সড়ক অবরোধ করে বিক্ষোভ

গাজীপুরে ডিপ্লোমা প্রকৌশলীদের সড়ক অবরোধ করে বিক্ষোভ

উপসহকারী প্রকৌশলী পদ নিয়ে ষড়যন্ত্র ও বিএসসি প্রকৌশলীদের তিন দফা দাবির প্রতিবাদে গাজীপুরে মহাসড়ক ব্লকেড কর্মসূচী পালন করছে ডিপ্লোমা প্রকৌশলী ও পলিটেকনিক শিক্ষার্থীরা। এতে ঢাকার সঙ্গে ময়মনসিংহ সহ বেশ কয়েকটি জেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। সড়কের উভয় দিকে দেখা দেয় দীর্ঘ যানজট। ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা।

বুধবার সকাল ১১ টায় শিববাড়িতে বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের কয়েক হাজার শিক্ষার্থী ও ডিপ্লোমা প্রকৌশলীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরে মিছিল নিয়ে গাজীপুর চৌরাস্তায় এসে মহাসড়ক অবরোধ করেন তারা। এসময় বক্তারা বলেন, দেশের ৪০ লক্ষাধিক ডিপ্লোমা প্রকৌশলী ও প্রায় চার লাখ পলিটেকনিক শিক্ষার্থীর বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।

বিএসসি প্রকৌশলী শিক্ষার্থীরা যে তিন দফা দাবি উত্থাপন করেছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন ও অযৌক্তিক উল্লেখ করে বক্তারা আরও জানান, এই দাবি জাতীয় কর্মক্ষেত্রে অস্থিরতা সৃষ্টি করবে এবং শিক্ষার্থী ও চাকরিজীবীদের মধ্যে অসন্তোষ বৃদ্ধি করবে। এসময় দ্রুত সময়ের মধ্যে ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশন এর ৭ দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানান প্রকৌশলীরা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status