|
গোপালগঞ্জে ৩ ঘন্টা মহাসড়ক আটকে ডিপ্লোমা শিক্ষার্থীদের বিক্ষোভ
শান্ত শেখ, গোপালগঞ্জ
|
![]() গোপালগঞ্জে ৩ ঘন্টা মহাসড়ক আটকে ডিপ্লোমা শিক্ষার্থীদের বিক্ষোভ বেলা ১১টার দিকে চন্দ্রদীঘলিয়াস্থ গোপালগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউরে শিক্ষার্থী একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে গিয়ে অবস্থান নেয়। রাস্তা আটকে শুরু হয় বিক্ষোভ। এ সময় শিক্ষার্থীরা তাদের ৪ দফা দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে। পরে বিকেলে ৩টার দিকে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয় তারা। ৩ ঘন্টার এ অবরোধের কারনে রাস্তার উভয় পাশে আটকা পড়ে শতশত যানবাহন। বন্ধ হয়ে যায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার সাথে সড়ক যোগাযোগ। মহাসড়ক অবরোধ থাকায় রাস্তার উভয় পাশে আটকা পড়ে শত শহ যানবাহন। যাত্রীরা পড়েন চরম ভোগান্তিতে। শিক্ষার্থীদের দাবি গুলো হলো প্রকৌশল অধিকার আন্দোলন কর্তৃক ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে গুলি করা ও জবাই করে হত্যার হুমকি প্রদানকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের অযৌক্তিক ৩ দফা দাবির পক্ষে পরিচালিত সকল কার্যক্রম রাষ্ট্র কর্তৃক অবিলম্বে বন্ধ করা, কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশের উত্থাপিত যৌক্তিক ৬ দফা দাবির রূপরেখা ও সুপালিশ অনুযায়ী পূর্ণাঙ্গ বাস্তবায়ন করা এবং ইঞ্জিনিয়ারিং ওয়ান-চ্যানেল এডুকেশন চালু করা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
