ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
হজমের সমস্যা কমাতে যা করণীয়
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 17 September, 2025, 1:45 PM

হজমের সমস্যা কমাতে যা করণীয়

হজমের সমস্যা কমাতে যা করণীয়

বাঙালির খাদ্যরসিকতা জগৎজোড়া। কিন্তু খাওয়ার লোভ সামলাতে না পারার ফলেই পেটের সমস্যা হয়ে দাঁড়ায় নিত্যসঙ্গী। তবে কিছু সহজ দৈনন্দিন অভ্যাস বদলেই এই সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব। চলুন, জেনে নিই।

ফাইবার খাওয়া অভ্যাস করুন
সকালের নাশতায় শুধু প্রোটিন নয়, ফাইবারও রাখতেই হবে। দুপুর ও রাতের খাবারেও ফাইবারযুক্ত খাবার রাখা জরুরি। ফাইবার হজমে সাহায্য করে, কোষ্ঠকাঠিন্য কমায় এবং অন্ত্রে উপকারী ব্যাকটেরিয়ার পরিমাণ বাড়ায়। এটি কোলেস্টেরল ও ডায়াবেটিস নিয়ন্ত্রণেও ভূমিকা রাখে।

শরীরচর্চা করুন প্রতিদিন
অলস জীবন হজমের শত্রু। তাই দিনে অন্তত ৩০ মিনিট ব্যায়াম করুন। সকালবেলার হালকা এক্সারসাইজ- সারাদিন মন ভালো রাখে ও বদহজম দূরে রাখে। নিয়মিত ব্যায়ামে খাবার হজম হয় সহজে, বেশি নিয়মকানুন মানার প্রয়োজন পড়ে না।

ফার্মেন্টেড খাবার রাখুন ডায়েটে
ফার্মেন্টেড খাবার অন্ত্রের স্বাস্থ্য উন্নত করে। রোজ একবাটি টকদই খাওয়া দারুণ উপকারী। আচারও খেতে পারেন মাঝেমধ্যে।

খাওয়ার সময় স্ক্রিন নয়                                                           
মোবাইল বা টিভি দেখে খাওয়ার অভ্যাস খাবারের প্রতি মনোযোগ কমায়। এতে কখন যে পেট ভর্তি হয়ে গেছে, তা বোঝা যায় না। ফলে বেশি খাওয়া হয়। এই অভ্যাসে ওজন বাড়ে, হজমের সমস্যা বাড়ে।

খাওয়ার পর কিছুক্ষণ হাঁটুন
খাওয়ার পরই শুয়ে পড়া বদহজমের অন্যতম কারণ। খাওয়ার পরে ১৫-৩০ মিনিট হালকা হাঁটা অভ্যাস করুন। সকালের নাশতার পরে রোদে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলে আরও উপকার পাবেন।

আর কী কী খেয়াল রাখবেন?
প্রতিদিন পেট পরিষ্কার হচ্ছে কি না, নজরে রাখুন। কম পানি পান করা ও অতিরিক্ত তেলেভাজা কোষ্ঠকাঠিন্য ডেকে আনে। তাই পর্যাপ্ত পানি পান করুন ও বাওয়েল মুভমেন্ট ঠিক রাখার চেষ্টা করুন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status