|
শিশুর ত্বকের যত্নে কী করবেন, কী এড়িয়ে চলবেন?
নতুন সময় ডেস্ক
|
![]() শিশুর ত্বকের যত্নে কী করবেন, কী এড়িয়ে চলবেন? চলুন, জেনে নিই: ক্রিম না লোশন? কী ব্যবহার করবেন? আমাদের আবহাওয়ায় ঘন ক্রিমের দরকার বেশি পড়ে না। বরং হালকা বডি লোশন বেশি উপযোগী। গরমকালে ওয়াটার-বেসড লোশন ব্যবহার করা ভালো। এটি আর্দ্রতা বজায় রাখে এবং ত্বককে ঠাণ্ডা রাখে। শীত বা এসি চলা ঘরে শিশুকে শোয়ানোর আগে পুরো শরীরে হালকা হাতে ক্রিম বা লোশন মালিশ করুন। শিশুর জন্য তৈরি স্পেশাল লোশন/ক্রিম-ই ব্যবহার করুন, বড়দের প্রোডাক্ট নয়। সাবান ও শ্যাম্পু: কী ধরনের ব্যবহার করবেন? বড়দের সাবান শিশুর জন্য একেবারেই অনুপযুক্ত। শিশুর জন্য লো ক্ষারযুক্ত, পিএইচ ৫.৫ ব্যালান্সড সাবান ব্যবহার করুন। আরো ভালো হয় যদি লিকুইড সোপ বা জেল টাইপ ক্লিনজার ব্যবহার করা হয়। শ্যাম্পু ব্যবহার করলেও শিশুদের জন্য তৈরি আলাদা শ্যাম্পু ব্যবহার করুন। মুখ ও হাত ধোয়ার জন্য ক্লিনজার বাইরে থেকে এলে শিশুর মুখ ও হাত পরিষ্কার করা জরুরি। এমন ক্লিনজার ব্যবহার করুন যা ত্বক পরিষ্কার করার পাশাপাশি আর্দ্রতাও বজায় রাখে। কোথাও গেলে ব্যাগে শিশুর জন্য আলাদা ক্লিনজার রাখুন। সানস্ক্রিন: শিশুদেরও দরকার শিশুরা রোদে খেললে সান ট্যান, সান বার্ন ও অ্যালার্জি হতে পারে। তাই বাইরে বের হলে এসপিএফ ২০ বা ৩০ যুক্ত শিশুদের জন্য উপযুক্ত সানস্ক্রিন ব্যবহার করুন। মেঘলা দিনেও রোদে গেলে সানস্ক্রিন লাগানো জরুরি। শিশুর ত্বকের যত্নে সবসময় হালকা, প্রাকৃতিক ও শিশুদের জন্য উপযুক্ত প্রোডাক্ট ব্যবহার করুন। অল্প কিছুদিনের সঠিক যত্নেই ত্বক থাকবে নরম, সুস্থ ও সমস্যা-মুক্ত। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
