|
হাটহাজারীতে বিদ্যুৎ স্পৃষ্টে প্রাণ গেল ডেকোরেটর কর্মীর
বিধান বিশ্বাস, চট্টগ্রাম
|
![]() হাটহাজারীতে বিদ্যুৎ স্পৃষ্টে প্রাণ গেল ডেকোরেটর কর্মীর পৌরসভার প্রধান শিক্ষক মো. সেলিম উদ্দিন রেজা বিদ্যুৎ স্পৃষ্টে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত শহীদুল ইসলাম পৌরসভার ৮ নং ওয়ার্ড মিরেরখীল এলাকার বৈদ্দ্যের বাড়ির মো. শফির ছেলে। তিনি মীর নোয়াবুল মেমোরিয়াল হাই স্কুলের সাবেক শিক্ষার্থী। জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় নিহত শহীদুল ইসলাম উল্লেখিত আলীপুর গ্রাম এলাকায় ডেকোরেটর কর্মী হিসেবে কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎ স্পৃষ্ট হয়। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার এমন মর্মান্তিক মৃত্যুর খবর গ্রামের বাড়িতে ছড়িয়ে পড়লে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
