ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২১ নভেম্বর ২০২৬ ● ৬ অগ্রহায়ণ ১৪৩৩
ছাগলনাইয়ার কবরস্থানে ভারতীয় পোশাক উদ্ধার
মোহাম্মদ আবু দারদা, দাগনভূঞা
প্রকাশ: Wednesday, 17 September, 2025, 10:58 AM

ছাগলনাইয়ার কবরস্থানে ভারতীয় পোশাক উদ্ধার

ছাগলনাইয়ার কবরস্থানে ভারতীয় পোশাক উদ্ধার

ফেনীর ছাগলনাইয়ায় একটি পারিবারিক কবরস্থানের ভেতর থেকে প্রায় পৌনে নয় লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় পোশাক উদ্ধার করেছে পুলিশ। চোরাচালানের পণ্য গোপনের এই অভিনব কৌশলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

​ছাগলনাইয়া থানা পুলিশ জানায়, সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, দুপুর দেড়টার দিকে থানা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে হিছাছড়া গ্রামের হাজী আলী আশ্রাফ চৌধুরী বাড়ির পারিবারিক কবরস্থান থেকে ৩৫০টি ভারতীয় শাড়ি এবং ১১০টি থ্রিপিস জব্দ করা হয়। উদ্ধারকৃত এসব পোশাকের সর্বমোট আনুমানিক মূল্য ৮ লাখ ৭০ হাজার টাকা। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপরাধীরা পালিয়ে যাওয়ায় এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

​এ ঘটনায় ছাগলনাইয়া থানায় অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামী করে একটি মামলা রুজু করা হয়েছে। যার এফআইআর নম্বর ১১, তারিখ- ১৫ সেপ্টেম্বর, ২০২৫। মামলাটি ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি ধারায় নথিভুক্ত করা হয়েছে। পুলিশ পলাতক অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status