|
পানছড়িতে প্রকৌশলীকে গণধোলাই, সেনাবাহিনীর হাতে সোপর্দ
মারুফুজ্জামান রেজা, পানছড়ি
|
![]() পানছড়িতে প্রকৌশলীকে গণধোলাই, সেনাবাহিনীর হাতে সোপর্দ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে এগারোটার দিকে উপজেলার টিএন্ডটি টিলাস্থ বিদ্যুৎ অফিসে এ ঘটনা ঘটে। উপজেলায় সাধারণ গ্রাহকদের অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ দীর্ঘদিনের। এ বিষয়ে কোন সমাধান না পেয়ে সাধারণ জনগণ উত্তেজিত হয়ে বিদ্যুৎ অফিস ঘেরাও করে এবং সহকারী প্রকৌশলী চঞ্চল মিয়'র সাথে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সাধারণ জনগণ সহকারী প্রকৌশলীকে মারধর করে টেনে হিচড়ে পানছড়ি সাবজোনে হস্তান্তর করে। এসময় থানা পুলিশ নিয়ন্ত্রণের চেষ্টা করলে উত্তেজিত জনতা পুলিশের সাথে ধস্তাধস্তি করে। সহকারী প্রকৌশলী চঞ্চল মীয়া জানান, দুর্গম পাহাড়ি এলাকায় অবৈধ সংযোগ থাকায় সাধারণ গ্রাহকদের অতিরিক্ত বিদ্যুৎ বিল করা হয়। বিদ্যুৎ বিভাগের অনিয়ম নিয়ে অফিস ঘেরাও কারীদের মধ্যে সন্তোষ চাকমা, আব্দুল আলী,আব্দুল খালেক, জহর লাল চাকমা, চিজি মনি ত্রিপুরা সহ বেশ অনেকে জানান, অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দিয়ে আর্থিক সুবিধা গ্রহণ করে এবং সাধারণ গ্রাহকদের মিটার রিডিং অতিরিক্ত বিল দেয়। বারবার অভিযোগ জানালেও, কোন সুরাহা করছেনা এ কর্মকর্তারা। বিল অনিয়মের সমাধান না হলে প্রযোজনে কঠোর কর্মসুচি গ্রহন করবেন। ![]() পানছড়িতে প্রকৌশলীকে গণধোলাই, সেনাবাহিনীর হাতে সোপর্দ সাবজোন গ্রাহকদের অভিযোগ শুনে সকলকে লিখিত অভিযোগ দাখিল করার জন্য পরামর্শ প্রদান করেন এবং এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য আশ্বস্ত করেন এবং সহকারি প্রকৌশলী চঞ্চল মিয়া বর্তমানে পানছড়ি সাবজোনের হেফাজতে রয়েছে বলে জানা যায়। হিসাব মতে, পানছড়ি বিউবো-র আওতায় সরকারি বেসরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান , ক্ষুদ্র শিল্প, বানিজ্যিক ও আবাসিক গ্রাহক সহ প্রায় ১৫ হাজার। বিদ্যুৎ সরবরাহকৃত এলাকা সমুহের মধ্যে পানছড়ি সদর সহ জগত মোহন পাড়া, দুধক ছড়া, লোগাং, তারাবন, চেঙ্গী, দমদম অক্ষয়পাড়া, লতিবান,পাইয়্যং পাড়া, মরাটিলা, মাটিরাঙ্গা উপজেলার যামিনী পাড়া,তাইন্দং, তানৈক্য পাড়া, নোয়াপাড়া সহ বেশ কিছু এলাকায় বিদ্যুৎ গ্রাহকদের সাথে কথা বললে, মিটার দেখেও রিডিংয়ের অতিরিক্ত বিল, নতুন সংযোগে অতিরিক্ত টাকা, অবৈধ সংযোগ, সহকারী প্রকৌশলী চঞ্চল মিয়ার নিজস্ব বাহিনীর হুমকি দমকি সহ গ্রাহকদের নানা ভোগান্তির কথা উঠে আসে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
