|
শ্যামলীতে আ. লীগের ঝটিকা মিছিলে ককটেল বিস্ফোরণ, আটক ৬
নতুন সময় প্রতিবেদক
|
![]() শ্যামলীতে আ. লীগের ঝটিকা মিছিলে ককটেল বিস্ফোরণ, আটক ৬ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে শ্যামলী শিশুমেলা থেকে আগারগাঁও চক্ষু হাসপাতালের সামনে প্রায় ৭০-৮০ জন নিয়ে ঝটিকা মিছিল বের করে সংগঠনটির কর্মীরা। বিষয়টি নিশ্চিত করেছেন শেরেবাংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক। তিনি জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মিছিলে থাকা ব্যক্তিরা ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে তাদের ধাওয়া দিয়ে ছয়জনকে আটক করা হয়। তিনি আরো বলেন, তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। যাচাই-বাছাই শেষে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
