|
চাঁপাইনবাবগঞ্জে অবৈধ অনুপ্রবেশের দায়ে বাংলাদেশী চোরাকারবারী আটক
এস এম সাখাওয়াত জামিল দোলন
|
![]() চাঁপাইনবাবগঞ্জে অবৈধ অনুপ্রবেশের দায়ে বাংলাদেশী চোরাকারবারী আটক আটককৃতরা হলো- জেলার গোমস্তাপুর উপজেলার চৌডালা এলাকার এমতাজুলের ছেলে শামিম হোসেন (২৭), একই উপজেলা ও এলাকার সঞ্জয় কর্মকারের ছেলে পলাশ কর্মকার (২৩) এবং শিবগঞ্জ উপজেলার শিবনারায়নপুর এলাকার সাত্তারের ছেলে মিজানুর রহমান (২৩)। অধিনায়ক জানান, চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার পোলাডাংগা এলাকার জিন্নানগর গ্রামের সামাদের ছেলে আমিনুল ইসলামের নৌকা নিয়ে মঙ্গলবার ভোর ৪টায় জেকে পোলাডাংগা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২০১/৫৯-এস হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তর দিয়ে নদী পথে চোরাচালানের উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে প্রবেশ করে শামিম, পলাশ ও মিজানুর। পরে বাংলাদেশে ফেরত আসার সময় তাদেরকে আটক করতে সক্ষম হয় বিজিবি’র চৌকস টহল দল। এ সময় তাদের ব্যবহৃত মোবাইল ও ভারতীয় ৭০ রুপি জব্দ করা হয়। অধিনায়ক আরো জানান, চোরাকারবারীদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা দায়ের করে তাদের নিকট রক্ষিত মোবাইল ফোন ও ভারতীয় রূপিসহ ভোলাহাট থানায় সোপর্দ করা হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
