ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
পাইকগাছা পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ৩ পদে ৭ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ ও জমা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 13 September, 2025, 6:40 PM

পাইকগাছা পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ৩ পদে ৭ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ ও জমা

পাইকগাছা পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ৩ পদে ৭ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ ও জমা

খুলনার পাইকগাছা পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন আগামী ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। গত দু -দিনে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে ৭ টি মনোনয়ন পত্র সংগ্রহ ও জমা পড়েছে। প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭ জন প্রার্থী। ১৩ সেপ্টেম্বর শনিবার মনোনয়ন বিকেল ৫ টা পর্যন্ত মনোনয়ন পত্র সংগ্রহ ও জমা দানের শেষ সময় ছিলো। নির্ধারিত সময়ের মধ্যে সভাপতি পদে ২, সাধারণ সম্পাদক পদে ২ এবং দুটি সাংগঠনিক পদের বিপরীতে ৩   জন রয়েছে।

বিষয়টি  নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার ও সাবেক ছাত্রনেতা জিএম মিজানুর রহমান। সভাপতি পদে মনোনয়ন জমা দিয়েছেন বর্তমান পৌর বিএনপির আহবায়ক আসলাম পারভেজ ও জেলা বিএনপির সাবেক তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মিরাজুল ইসলাম মিরাজ। সাধারণ সম্পাদক পদে বর্তমান পৌর বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক কাউন্সিলর কামাল আহমেদ সেলিম নেওয়াজ ও বর্তমান যুগ্ম আহবায়ক ও সাবেক আহবায়ক সেলিম রেজা লাকি।

সাংগঠনিক (দুই) জনের পদের বিপরীতে ৩ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন সাবেক ছাত্রনেতা শেখ রুহুল কুদ্দুস, সাবেক কাউন্সিলর মনিরুল ইসলাম মন্টু ও বর্তমান পৌর বিএনপির যুগ্ম আহবায়ক এসএম মোহর আলী। মোট ৫৯৮ জন কাউন্সিলর গোপন ব্যালটে ভোটা ভোট দিয়ে নেতা নির্বাচিত করবেন। প্রধান অতিথি থাকবেন কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু ও উদ্ধোধক থাকবেন খুলনা জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status