|
সাতক্ষীরা সীমান্তে ১০ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর
ইয়ারব হোসেন, সাতক্ষীরা
|
![]() সাতক্ষীরা সীমান্তে ১০ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।সাতক্ষীরা সদর থানা সূত্রে জানা যায়, ১১ সেপ্টেম্বর রাত ১১টার দিকে হাকিমপুর চেকপোস্ট অতিক্রমের সময় বিএসএফ ওই ১০ বাংলাদেশিকে আটক করে। আটকরা হলেন রাঙ্গামাটি জেলার লংগদু থানার রসুলপুর এলাকার সোলায়মান গাজীর মেয়ে কদবানু বেগম, ইসমাইল গাজী ছেলে ইসরাফিল হুসাইন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঘোশালপুর এলাকর হচেন গাজীর ছেলে মাহফুজ গাজী, বাগেরহাট জেরার চিতলমারী থানার শৈলদাহ এলাকার ভীষন নাথ বৈদ্যর মেয়ে রিতা বৈদ্য, তরুণ বিশ্বাসের ছেলে রাজ বিশ্বাস, গাজীপুরের টঙ্গী দত্তপাড়া এলাকার আলী আকবরের ছেলে আলী আশিক স্বাধীন, চট্টগ্রামের আনোয়ারা বটতলা এলাকার অমূল্য রঞ্জন দেবের ছেলে সোলান কান্তি দেব, চন্দনাইশ গাছবাড়িয়া এলাকার বিনোদ বিহারী পালের মেয়ে বেবী রানী পাল, সোলান কান্তি দেবের মেয়ে লক্ষী দেব, ছেলে হারী প্রেম। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
