|
চাকসু নির্বাচনে অংশ নেবে কি না, ভাবছে ছাত্রদল
নতুন সময় প্রতিবেদক
|
![]() চাকসু নির্বাচনে অংশ নেবে কি না, ভাবছে ছাত্রদল বুধবার (১০ সেপ্টেম্বর) ডাকসুর ফলাফল ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেছেন। আব্দুল্লাহ আল নোমান লিখেছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দলকানা প্রশাসনের অধীনে কতটুকু লেভেল প্লেয়িং ফিল্ড বজায় থেকে সুষ্টু ও নিরপেক্ষ নির্বাচন হবে আমরা যথেষ্ট সন্দিহান। এই দলকানা প্রশাসনের অধ্যীনে আমরা নির্বাচনে যাব কিনা তা এখন ভেবে দেখার বিষয়। তফসিল অনুযায়ী, ১৪ সেপ্টেম্বর চাকসুর মনোনয়নপত্র বিতরণ করা শুরু হবে। ১৫ সেপ্টেম্বর থেকে মনোনয়ন জমা নেওয়া শুরু হবে। ১৬ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়নপত্র নেওয়া যাবে। এই মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ সেপ্টেম্বর। আগামী ১২ অক্টোবর অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। প্রসঙ্গত, চবি প্রশাসনের বিরুদ্ধে ছাত্রদলের ‘দলান্ধতা’র অভিযোগ দীর্ঘদিনের। সম্প্রতি স্থানীয় গ্রামবাসীর সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় প্রক্টরের পদত্যাগ চেয়ে আন্দোলনও করেছে সংগঠনটি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
চরভদ্রাসনে ইয়াবা সেবনের অভিযোগে তিন যুবক আদালতে প্রেরণ
চরভদ্রাসনে সড়ক পরিবহন আইন বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালত: ৮ মামলায় ৩ হাজার ৪০০ টাকা জরিমানা
ফুলবাড়ীতে সংসদ সদস্য ড. আতিক মুজাহিদের বক্তব্যের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
বন্যার্ত মানুষের পাশে দীঘিনালা জোন, ১৬ আশ্রয়কেন্দ্রে ৭৫১ জনের মাঝে দুপুরের খাবার বিতরণ
