|
অপারেশন থিয়েটারে রোগীকে থাপ্পড় দেয়ার অভিযোগ
নতুন সময় প্রতিনিধি
|
![]() অপারেশন থিয়েটারে রোগীকে থাপ্পড় দেয়ার অভিযোগ ভুক্তভোগী রোগী আনোয়ারা বেগম সাংবাদিকদের জানান, দীর্ঘদিন আগে এলার্জির সমস্যা জন্য একটি ইনজেকশন নিয়েছিলেন তিনি। পরে সেখানে ইনফেকশন দেখা দেয়। সম্প্রতি তীব্র হাতের ব্যাথার সমস্যা নিয়ে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে আসেন তিনি। পরিক্ষা নিরীক্ষার পর জানতে পারেন ইনফেকশন গুরুতর আকার ধারণ করেছে। তাই অপারেশন করতে ভর্তি হন হাসপাতালে। তবে দালালের খপ্পরে পরে স্থানীয় একটি বেসরকারী হাসপাতাল কে কে হসপিটাল ও ডায়গনেস্টিক সেন্টারে যান। সেখানে অপারেশন করার জন্য আসেন শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক সাখাওয়াত হোসেন। এনেস্থেসিয়া দেয়ার পর শুরু হয় অপারেশন। কিন্তু প্রচন্ড ব্যাথা অনুভব করায় চিৎকার শুরু করেন তিনি। এতে ক্ষিপ্ত হয়ে রোগী আনোয়ারা বেগমকে সজোড়ে থাপ্পড় দেন চিকিৎসক। যার ফলে গালে কিছুটা ক্ষত তৈরি হয়। যদিও নির্যাতনের বিষয়টি অস্বীকার করে চিকিৎসক সাখাওয়াত হোসেন জানান, রোগী নাড়াচাড়া করার এক পর্যায়ে বিছানা থেকে পড়ে যাওয়ার সময় ধরে উঠানোর সময় ব্যাথা লাগতে পারে। তবে কেনো কোনো এনেস্থেসিয়া কাজ করেনি সে বিষয়ে কিছুই বলতে পারেননি তিনি। এ বিষয়ে গাজীপুর জেলা সিভিল সার্জন ডা. মামুনুর রহমান বলেন, এ ঘটনায় এখনও কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
