|
বরগুনায় জলবায়ু ঝুঁকি মোকাবিলা ন্যায্য জ্বালানি রূপান্তরের দাবিতে শোভাযাত্রা
নতুন সময় প্রতিনিধি
|
![]() বরগুনায় জলবায়ু ঝুঁকি মোকাবিলা ন্যায্য জ্বালানি রূপান্তরের দাবিতে শোভাযাত্রা রোববার (৭ আগস্ট) সকাল ১০টায় বরগুনা জেলা শহরের প্রধান প্রধান সড়কে এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। স্থানীয় উন্নয়ন সংস্থা ডোক্যাপ-এর উদ্যোগে এবং একশন এইড বাংলাদেশ, সাকো, প্রান্টজন ও জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক বাংলাদেশ-এর সহযোগিতায় কর্মসূচিটি বাস্তবায়িত হয়। শোভাযাত্রা শেষে বরগুনা প্রেসক্লাব চত্বরে এক পথসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ডোক্যাপ-এর নির্বাহী পরিচালক মাসুদ আলম। ![]() বরগুনায় জলবায়ু ঝুঁকি মোকাবিলা ন্যায্য জ্বালানি রূপান্তরের দাবিতে শোভাযাত্রা বক্তারা বলেন, জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক বাংলাদেশ জলবায়ু সংকট মোকাবিলা ও জ্বালানি রূপান্তরের লক্ষ্যে দেশব্যাপী সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, পরিবেশবান্ধব নীতি বাস্তবায়ন, স্থানীয় উদ্ভাবকদের সমর্থন এবং তরুণদের অংশগ্রহণ বাড়ানোর মাধ্যমে এই রূপান্তর প্রক্রিয়া ত্বরান্বিত করা সম্ভব। আয়োজকরা বলেন, স্থানীয় উদ্ভাবকদের নবায়নযোগ্য জ্বালানিনির্ভর সমাধানগুলো তুলে ধরা, গঠনমূলক পরামর্শ গ্রহণ এবং ভবিষ্যতের সম্ভাব্য বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে টেকসই পরিবর্তনের সুযোগ তৈরি হচ্ছে। জলবায়ু সংকট মোকাবিলায় নারীর অংশগ্রহণ নিশ্চিত করাসহ ন্যায্য জ্বালানি রূপান্তরের দাবিতে সামাজিক সচেতনতা ও অংশগ্রহণ বাড়াতে হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
