|
সাতক্ষীরায় খাল ভাঙনের আশঙ্কা, প্রশাসকের হস্তক্ষেপ দাবি
জি,এম,আমিনুর রহমান, সাতক্ষীরা
|
![]() সাতক্ষীরায় খাল ভাঙনের আশঙ্কা, প্রশাসকের হস্তক্ষেপ দাবি গত বছরও একই খাল কেটে মাটি ও বালি তোলা হয়েছিল। এলাকাবাসীর বাধা সত্ত্বেও প্রশাসন তখন কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। এবছর আবারও একই পদ্ধতিতে খাল থেকে কাদা-বালি তোলা হচ্ছে। এতে খালের পাশের জমিগুলো ভাঙনের ঝুঁকিতে পড়ছে। যেকোনো সময় ধ্বস নেমে খাল সংলগ্ন আবাদি জমি, বসতভিটা ও গাছপালা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। এলাকাবাসীর অভিযোগ, রাস্তার কাজের নামে স্থানীয় জনপ্রতিনিধিরা খাল কাটার উদ্দেশ্যকে ব্যবহার করছেন। তারা দাবি করছেন, বালু উত্তোলন না করে অন্য জায়গা থেকে মাটি এনে রাস্তার কাজ করা উচিত ছিল। খালের পাশের কৃষিজমি নষ্ট হয়ে গেলে চাষাবাদ বন্ধ হয়ে যাবে, ফলে কৃষকরা বড় ধরনের ক্ষতির মুখে পড়বেন। স্থানীয় সমাজসেবক জাহাঙ্গীর হোসেন বলেন, “গত বছরও আমরা দেখেছি খাল কাটার পর পাশের জমি ভেঙে গেছে। এবারও একই ঘটনা ঘটবে। প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি। এখন জনপ্রতিনিধিরা নানা অজুহাত দেখিয়ে এই কাজ চালাচ্ছেন।” সাবেক ইউপি মেম্বার আব্দুল মান্নান একই অভিযোগ করে বলেন, এলজিইডির কাজে অবৈধভাবে স্থানীয় হাজিখালি খাল থেকে কৃষিজমি নষ্ট করে তোলা হচ্ছে বালু। এভাবে বালু উত্তোলন করলে কৃষিজমিতে ধ্বস নামবে। এমনিতেই জলাবদ্ধতার কারণে এলাকার কৃষকরা সর্বশান্ত হয়ে পড়েছে। এভাবে বালু উত্তোলন করলে খালও ধ্বংস, জমিও ধ্বংস। কৃষি ও পরিবেশ ঝুঁকিতে পড়বে। কৃষকরা বলেন, তাদের আয়ের শেষ সম্বলটুকু এভাবে খালে বিলীন হয়ে গেলে উদ্বাস্তু হয়ে যাবেন। তারা বালু উত্তোলন বন্ধে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন। অন্যদিকে ইউপি সদস্য আলমগীর হোসেন মন্টু বলেন, স্থানীয় উন্নয়ন কাজের প্রয়োজনে এই খাল থেকেই বালি তোলা হচ্ছে। প্রশাসনের নীরব ভূমিকায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। তারা বলছেন, সরকারি খাল রক্ষার কোনো ব্যবস্থা না নিলে অচিরেই এলাকার বড় অংশ ভাঙনের কবলে পড়বে। স্থানীয়রা দ্রুত অবৈধ বালি উত্তোলন বন্ধ ও খাল রক্ষায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
