ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
হরিরামপুরে স্কুলশিক্ষক ও তার স্বামীর বিরুদ্ধে মানববন্ধন
শুভংকর পোদ্দার, হরিরামপুর
প্রকাশ: Saturday, 6 September, 2025, 1:53 PM

হরিরামপুরে স্কুলশিক্ষক ও তার স্বামীর বিরুদ্ধে মানববন্ধন

হরিরামপুরে স্কুলশিক্ষক ও তার স্বামীর বিরুদ্ধে মানববন্ধন

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার নয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাম্মী সুলতানা ও তার স্বামী জিয়াউর রহমান জনের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে মানববন্ধন করেছে স্থানীয়রা। 

শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার গালা ইউনিয়নের গোপালপুর এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্থানীয় দুই শতাধিক নারী-পুরুষ অংশ নেন। 

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, শাম্মী সুলতানা ও তার স্বামী জিয়াউর রহমান জন স্থানীয়দের নামে মিথ্যা মামলা, প্রাণনাশের হুমকি দেওয়াসহ নানাভাবে হয়রানি করছেন। তারা এসব হয়রানির প্রতিকার এবং শাম্মী ও তার স্বামীর শাস্তি দাবি করেন। 

তবে, অভিযুক্ত শাম্মী সুলতানা বলেন, আমার বাসা ঢাকায়। তবে, স্থায়ী ঠিকানায় চাকরি হওয়ার সুবাদে এখন গ্রামের বাড়িতে থাকি। আমি ঢাকায় থাকার সময় আমার চাচা ও চাচাতো ভাইয়েরা আমার বাড়ি ভোগদখল করতো। এখন আমি চলে আসার কারণে তারা আমার বাড়ি ভোগদখল করতে পারছে না। এর জন্যই তারা আমার বিরুদ্ধে নানাভাবে ষড়যন্ত্র করছেন। উল্টো তাদের দ্বারাই আমি ও আমার পরিবার নির্যাতনের শিকার।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status