ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
সাংবাদিক বুলুর মৃত্যুর ঘটনায় অধিকতর তদন্তের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
মোঃ আলফাত হোসেন
প্রকাশ: Saturday, 6 September, 2025, 1:47 PM

সাংবাদিক বুলুর মৃত্যুর ঘটনায় অধিকতর তদন্তের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

সাংবাদিক বুলুর মৃত্যুর ঘটনায় অধিকতর তদন্তের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

খুলনার সাংবাদিক ওয়াহেদ-উজ-জামান বুলুর মৃত্যুর ঘটনায় অধিকতর তদন্তের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন করেছে সাংবাদিকরা। শনিবার (৬ সেপ্টেম্বর) সাতক্ষীরা নিউ মার্কেট মোড়ের শহীদ স. ম আলাউদ্দীন চত্বরে সাতক্ষীরা প্রেসক্লাবের আহবানে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধন চলাকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি ও ইন্ডিপেন্ডেন্ট টিভির স্টাফ রিপোর্টার আবুল কাসেমের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জি, সময় টিভির স্টাফ রিপোর্টার মমতাজ আহমেদ বাপী, আরটিভির রামকৃষ্ণ চক্রবর্তী, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাসসের জেলা প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান, সহসভাপতি ও সাপ্তাহিক মুক্ত স্বাধীনের সম্পাদক আবুল কালাম, ডিবিসি নিউজের এম বেলাল হোসাইন, মাইটিভির ফয়জুল হক বাবু, মানবজমিনের এসএম বিপ্লব হোসেন, আমার বার্তার কাজী নাসির উদ্দীন, সমাজের কথা সিরাজুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, সম্প্রতি ঢাকার সাংবাদিক বিভুরঞ্জন সরকার, খুলনার সাংবাদিক ওয়াহেদ-উজ-জামান বুলু ও উখিয়ার সাংবাদিক মোহাম্মাদ আমিনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার ঘটেছে। এগুলোকে আত্মহত্যা বলে চালানো হলেও তা নিয়ে অধিকতর তদন্তের প্রয়োজন। শুধু সাংবাদিক বলে কথা নয়, সারাদেশে প্রতিনিয়ত বিশেষ করে নদী থেকে লাশ উদ্ধারের ঘটনা ঘটছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমাবনতি ঘটছে। কিন্তু সরকার শুধু বিবৃতি দিয়েই দায় সারছে। সরকারে বসে তাদের সুশীল সাজার দরকার নেই।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status