|
কালিয়াকৈরে এনসিপি নেতার বিরুদ্ধে এক নারীকে মারধর ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ
নতুন সময় প্রতিনিধি
|
![]() কালিয়াকৈরে এনসিপি নেতার বিরুদ্ধে এক নারীকে মারধর ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ আলম পনির (৫০) বাদী সালমার স্বামীর কাছ থেকে চেকের মাধ্যমে ১৩ লাখ ৭৫ হাজার টাকা নিয়েছিলেন। পরবর্তীতে টাকা ফেরত না দেওয়ায় তার স্বামী আদালতে চেক ডিজঅনার মামলা করেন। ঐ মামলায় ১০ দিন কারাভোগের পর পনির জামিনে মুক্তি পান।জামিনে মুক্তি পাওয়ার পর থেকেই পনির মামলা প্রত্যাহারের জন্য বাদী সালমা ও তার স্বামী আব্দুর রশিদ খানকে মামলা প্রত্যাহারের জন্য নানা ধরনের ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছে বলে অভিযোগে জানা যায়। ঘটনার দিন পনির তার সহযোগী ইশরাক (২৭), তারেক (২৬) ও আরও ৫-৬ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে সঙ্গে নিয়ে লতিফপুর এলাকায় তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এসময় ইশরাক তাকে মারধর করতে উদ্যত হয় এবং ১০ লাখ টাকা দাবী করে। এসময় তার ডাকচিৎকারে ¯’ানীয়রা এগিয়ে আসলে মামলা প্রত্যাহার ও টাকা না দিলে বাদীসহ তার স্বামীকে খুন করে লাশ গুম করবে বলে হুমকি দিয়ে চলে যায়। এ ঘটনায় চরম আতঙ্কের মধ্যে রয়েছেন বলে জানিয়েছেন ভুক্তভোগী দম্পতি। কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যব¯’া গ্রহণ করা হবে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
