ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
বাঘাইছড়ির উগলছড়িতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
নোমাইনুল ইসলাম, বাঘাইছড়ি
প্রকাশ: Friday, 5 September, 2025, 11:57 PM

বাঘাইছড়ির উগলছড়িতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বাঘাইছড়ির উগলছড়িতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার উগলছড়ি ফুটবল একাদশের উদ্যোগে এক জমকালো প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় উপজেলার নিউ লাইল্যাঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলা আয়োজন করা হয়। খেলা ঘিরে পুরো এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

খেলায় মুখোমুখি হয় পানছড়ি ফুটবল একাডেমি ক্লাব বনাম উগলছড়ি কিংস একাদশ। খেলার শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে দর্শকদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। উভয় দলের খেলোয়াড়রা প্রাণপণ চেষ্টা চালালেও নির্ধারিত সময়ে কোনো দলই গোল করতে সক্ষম হয়নি। ফলে ম্যাচটি গোলশূন্য ড্র ঘোষণা করা হয়। পরে আয়োজক কর্তৃপক্ষ খেলোয়াড়দের উৎসাহ দিতে উভয় দলকেই বিজয়ী ঘোষণা করে।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক সেলিম উদ্দিন বাহারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল মান্নান, পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবু জাহিদ, কাচালং সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক নাইম উদ্দিন, পৌর তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক আনোয়ার নাছির রিয়াজসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অতিথিরা তাদের বক্তব্যে বলেন, এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আকৃষ্ট করে এবং মাদক থেকে দূরে রাখে। পাশাপাশি সুস্থ সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। তারা এ ধরনের আয়োজন অব্যাহত রাখার জন্য আয়োজকদের প্রতি আহ্বান জানান।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status