ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শ্রীবরদীতে বিনামূল্যে পাট বীজ বিতরণের উদ্বোধন
রাকিবুল হাসান খোকন, শেরপুর
প্রকাশ: Tuesday, 2 September, 2025, 1:33 PM

শ্রীবরদীতে বিনামূল্যে পাট বীজ বিতরণের উদ্বোধন

শ্রীবরদীতে বিনামূল্যে পাট বীজ বিতরণের উদ্বোধন

সোনালী আঁশের সোনার দেশ, স্মার্ট পাটশিল্পের বাংলাদেশ এই প্রতিপাদ্য কে সামনে রেখে , শেরপুরের শ্রীবরদীতে উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (২য় সংশোধিত) প্রকল্পের আওতায় পাট চাষীদের মাঝে বিনামূল্যে নাবী পাট বীজ বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার ২ সেপ্টেম্বর দুপুরে উপজেলা প্রশাসনের কার্যালয়ে এ পাট বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন শ্রীবরদীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ।

এসময়, উপজেলা কৃষি কর্মকর্তা সাবরিনা আফরিন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল মনিরুজ্জামান, উপজেলা পাট অধিদপ্তর কর্মকর্তা আবু তালেব, উপজেলা যুবদলের আহ্বায়ক আবু রায়হান মোহাম্মদ আল বেরুনী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহাব উদ্দিনসহ বিভিন্ন ইউনিয়নের পাট চাষীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, উপজেলার দশটি ইউনিয়নের ৩০০ কৃষকের মাঝে ২৫০ গ্ৰাম করে পাট বীজ বিতরণ করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status