ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
বরগুনায় ১২ আইনজীবীকে কারাগারে পাঠালেন আদালত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 2 September, 2025, 1:06 PM

বরগুনায় ১২ আইনজীবীকে কারাগারে পাঠালেন আদালত

বরগুনায় ১২ আইনজীবীকে কারাগারে পাঠালেন আদালত

বরগুনা জেলা বিএনপি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় আওয়ামী লীগপন্থী ১২ জন আইনজীবীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে বরগুনা জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করেন জামিন আবেদন করলে আদালতের বিচারক মো. সাইফুল রহমান জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কারাগারে পাঠানো আইনজীবীরা হলেন: বরগুনা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহবুবুল বারী আসলাম, অ্যাডভোকেট মজিবর রহমান, বুড়িরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট হুমায়ুন কবির, অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের নেতা ও দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার অ্যাডভোকেট মজিবুল হক কিসলু, অ্যাডভোকেট হুমায়ুন কবির পল্টু, যুবলীগ নেতা অ্যাডভোকেট জুনায়েদ হোসেন জুয়েল, অ্যাডভোকেট আবদুল্লাহ আল মামুন, অ্যাডভোকেট ইমরান হোসাইন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইমুল ইসলাম রাব্বি, অ্যাডভোকেট আবদুর রহমান জুয়েল এবং অ্যাডভোকেট আমিরুল ইসলাম মিলন।

মামলা সূত্রে জানা যায়, বরগুনা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম নজরুল ইসলামের ছেলে এসএম নঈমুল ইসলাম ২০২৫ সালের ৩০ এপ্রিল বরগুনা থানায় মামলাটি দায়ের করেন।

অভিযোগে বলা হয়, ২০২৩ সালের ১৭ মার্চ বেলা ১১টার দিকে আওয়ামী লীগের বরগুনা জেলা শাখার সভাপতি ও সাবেক মন্ত্রী ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর কবীর, সাবেক এমপি গোলাম সরোয়ার টুকু ও শওকত হাসানুর রহমান রিমনের নেতৃত্বে ১৫৮ জন নেতাকর্মী বিএনপির বরগুনা জেলা কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এতে প্রায় ৯ লাখ ৪৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

মামলার পর ১২ আসামি চলতি বছরের ২ জুলাই হাইকোর্ট থেকে আট সপ্তাহের আগাম জামিন নেন এবং ২১ জুলাই বরগুনা জেলা ও দায়রা জজ আদালতে জামিননামা দাখিল করেন।

বরগুনায় ১২ আইনজীবীকে কারাগারে পাঠালেন আদালত

বরগুনায় ১২ আইনজীবীকে কারাগারে পাঠালেন আদালত

জামিনের মেয়াদ শেষ হওয়ার আগেই ২৪ জুলাই তারা পুনরায় জামিন আবেদন করলে আদালত শুনানির জন্য ২ সেপ্টেম্বর দিন ধার্য করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নুরুল আমীন বলেন, “মামলাটি বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা হলেও এটি জামিনযোগ্য।”

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবদুল মোতালেব মিয়া ও অ্যাডভোকেট হাবিবুর রহমান বলেন, “আমরা পুনরায় জামিন আবেদন করব। আসামিরা সবাই নিয়মিত আদালতে কর্মরত আইনজীবী, তারা পলাতক হওয়ার কোনো আশঙ্কা নেই। তাছাড়া, মামলাটি দুই বছর আগের একটি রাজনৈতিক ঘটনার ভিত্তিতে করা হয়েছে এবং অনেক আসামি আওয়ামী লীগের সদস্যও নন।”

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status