|
দাগনভূঞায় টাইফয়েড টিকাদানে উদ্বুদ্ধ করতে ৪ শিক্ষা প্রতিষ্ঠানে প্রচারণা
মোহাম্মদ আবু দারদা, দাগনভূঞা
|
![]() দাগনভূঞায় টাইফয়েড টিকাদানে উদ্বুদ্ধ করতে ৪ শিক্ষা প্রতিষ্ঠানে প্রচারণা পরিদর্শনকালে ডা. এ এস এম সোহরাব আল হোসাইন শিক্ষার্থীদের টাইফয়েড রোগের ভয়াবহতা এবং টিকার গুরুত্ব সম্পর্কে অবহিত করেন। তিনি ক্যাম্পেইনের পূর্বে রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য শিক্ষার্থীদের উৎসাহিত করেন। যে চারটি শিক্ষা প্রতিষ্ঠানে এই কার্যক্রম পরিচালিত হয় সেগুলো হলো– রাজাপুর ইসলামিয়া দাখিল মাদরাসা, চাইল্ড কেয়ার মডেল স্কুল, রাজাপুর উচ্চ বিদ্যালয় এবং রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রতিটি প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়, যেখানে টিকা সম্পর্কিত বিভিন্ন তথ্য তুলে ধরা হয়েছে। এই জনসচেতনতামূলক কার্যক্রমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সঙ্গে উপস্থিত ছিলেন স্বাস্থ্য পরিদর্শক জনাব পরেশ চন্দ্র দেবনাথ, সহকারী স্বাস্থ্য পরিদর্শক জাকের আহমেদ ও ফাতেমা পারভীন এবং স্বাস্থ্য সহকারী মোঃ করিমুল হক ও কুতুব উদ্দিন। চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগের বিভাগীয় পরিচালকের তত্ত্বাবধানে এবং ফেনীর সিভিল সার্জনের কার্যালয়ের উদ্যোগে এই টিকাদান ক্যাম্পেইনটি পরিচালিত হতে যাচ্ছে। এর মূল লক্ষ্য হলো দেশের সকল যোগ্য শিক্ষার্থীকে টিকার আওতায় এনে টাইফয়েড রোগের প্রকোপ থেকে সুরক্ষা প্রদান করা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
চরভদ্রাসন থানায় নবাগত ওসি হিসেবে যোগদান করলেন মোঃ সফর আলী
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
