ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
গাজীপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী র‍্যালীতে জনদূর্ভোগ তুঙ্গে
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Monday, 1 September, 2025, 7:53 PM

গাজীপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী র‍্যালীতে জনদূর্ভোগ তুঙ্গে

গাজীপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী র‍্যালীতে জনদূর্ভোগ তুঙ্গে

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী'র এদিনে গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় দিকে দীর্ঘ কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হলে শুরু হয় জনভোগান্তি। এতে বাদ যায়নি পুলিশের প্রিজন ভ্যান ও রোগীবাহি এম্বুলেন্সও। একাধিক যাত্রী ও চালকেরা জানান, জনসেবার নামে যেকোন দলের আচাড়ানুষ্ঠান কোন এক মাঠে হলে ভালো। তারা জানান প্রয়োজনে সড়কের পাশে মাইক সেট করে সকলকে অবহিত করা যেতে পারে। দীর্ঘ ৩ঘন্টার যানজট সামলাতে হিমশিমে পড়েন ট্রাফিক পুলিশের সদস্যরাও।

জানা যায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর (আড়াইটা-সারে চারটা) থেকে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে নগরীর বোর্ডবাজার স্থানীয় মির্জাপুর সিএনজি স্টেশনে এসে জড়ো হন।

গাজীপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী র‍্যালীতে জনদূর্ভোগ তুঙ্গে

গাজীপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী র‍্যালীতে জনদূর্ভোগ তুঙ্গে

পরে বিকাল ৪টায় এক বর্ণাঢ্য ট্রাক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বোর্ডবাজার মির্জাপুর সিএনজি স্টেশনের সামনে থেকে শুরু হয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক প্রদক্ষিণ শেষে গাজীপুর মহানগরীর সাইনবোর্ড এলাকার উড়াল সেঁতুর নিচে শেষ হয়।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে সকলকে শোভাযাত্রা সফল করায় ধন্যবাদ জ্ঞাপন করে কার্যক্রম সমাপ্তি করেন দলটির মহানগর সভাপতি শওকত হোসেন ও সম্পাদক রনি। শোভাযাত্রায় নানা রঙের ব্যানার, ফেস্টুন ও বিশাল আকারের জাতীয় ও দলীয় পতাকা শোভা পায় নেতা-কর্মীদের হাতে।

শোভাযাত্রায় নেতৃত্ব দেন মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার ও সাধারণ সম্পাদক মনজুরুল করিম রনি। এতে মহানগরের বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের
বিএনপি ও এর সহযোগী অঙ্গ-সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে অংশ নেন।

গাজীপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী র‍্যালীতে জনদূর্ভোগ তুঙ্গে

গাজীপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী র‍্যালীতে জনদূর্ভোগ তুঙ্গে

এর আগে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে অংশ নেন বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার। এ ছাড়া প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহবায়ক প্রভাষক বসির উদ্দিন, সিনিয়র যুগ্মআহবায়ক জাহাঙ্গীর আলম, সদস্য সচিব আসাদুজ্জামান নূর, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, সম্পাদক গাজী সালাহ উদ্দিন।

এতে আরো অংশ নেন বাসন মেট্রো থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ, সদর থানা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক হান্নান মিয়া হান্নু, গাছা থানা বিএনপির সভাপতি মো. মনিরুল ইসলাম বাবুল, সিনিয়র সহসভাপতি এএসএম নাঈম মিয়া, সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন খান, কামাল উদ্দিন।

এছারা কাশিমপুর থানা বিএনপির সভাপতি আলী হোসেন, সম্পাদক আব্দুর রহিম মাতবর, কোনাবাড়ি থানা বিএনপির সভাপতি ইদ্রিস সরকার, সম্পাদক বাবুল হোসেন, পূবাইল থানা বিএনপির সভাপতি মনির হোসেন, সম্পাদক হারুন-অর রশিদ, নগর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি নাসিরুদ্দিনসহ নেতাকর্মীরা অংশিজন ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status