ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
পিরোজপুরে চিঠি দিয়ে দুই জামায়াত নেতাকে হুমকি
জালিস মাহমুদ, পিরোজপুর
প্রকাশ: Monday, 18 August, 2025, 8:39 PM

পিরোজপুরে চিঠি দিয়ে দুই জামায়াত নেতাকে হুমকি

পিরোজপুরে চিঠি দিয়ে দুই জামায়াত নেতাকে হুমকি

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলায় ডাকযোগে দুই জামায়াত নেতার নামে উড়ো চিঠিতে ভয়ভীতি দেখিয়ে রাজনীতি ছেড়ে দেওয়ার হুমকি প্রদানের অভিযোগ উঠেছে। সেই চিঠি প্রাপ্তির পর ওই নেতারা উপজেলা জামায়াতের সিনিয়র নেতাদের পরামর্শে নেছারাবাদ (স্বরূপকাঠি) থানায় উভয়ই পৃথক লিখিত অভিযোগ জমা দিয়েছেন।

শনিবার (১৬ আগস্ট) পিরোজপুরে (নেছারাবাদ স্বরূপকাঠি) উপজেলার সমুদয়কাঠী ইউনিয়নের বাংলাদেশ জামায়াতে ইসলামী এর সহযোগী সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. আব্দুর রহমানের নামে ডাকযোগে রেজিস্ট্রিকৃত একটি চিঠি আসে। চিঠিতে আব্দুর রহমানকে জামায়াতে ইসলামীর রাজনীতি ছেড়ে দেওয়ার জন্য হুমকি প্রদান করা হয়।

একইসঙ্গে ওই নেতার কাছ ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়েছে। যে চিঠির খামের উপর প্রেরকের নাম মো. কবির মিয়া। চিঠিতে তার নামের সঙ্গে নেছারাবাদ উপজেলার কামারকাঠী গ্রাম বলে উল্লেখ রয়েছে।

এর পূর্বে গত ১৩ আগস্ট একই ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওলামা বিভাগের সভাপতি মো. শরিফুল ইসলামকে রাজনীতি ছাড়ার জন্য চিঠিতে হুমকি দিয়ে রেজিস্ট্রিকৃত চিঠি দেওয়া হয়। ওই চিঠির খামের উপরে প্রেরকের নাম লেখা ছিল মো. জাহিদ সিকদার। তিনি নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠি পৌরসভা বাসিন্দা বলে উল্লেখ রয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্বরূপকাঠি পৌর শাখার আমির মো. জহিরুল ইসলাম জানান, আমাদের সহযোগী সংগঠনের  ইউনিয়নের দুইজন নেতাকে ডাকযোগে রেজিস্ট্রিকৃত চিঠির মাধ্যমে রাজনীতি ছাড়ার হুমকি দেওয়া হয়েছে। একইসঙ্গে চিঠিতে তাদের কাছে চাঁদা চাওয়া হয়েছে। আমরা চিঠিতে দেওয়া নাম ঠিকানা ও মোবাইল নাম্বার উল্লেখ করে নেছারাবাদ থানায় লিখিত অভিযোগ দিয়েছি।

নেছারাবাদ (স্বরূপকাঠি) থানার ওসি মো. বনি আমিন জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। চিঠিতে উল্লিখিত মোবাইল নম্বর ট্র্যাকিং করে জানতে পেরেছি, নম্বরগুলো চট্টগ্রামের। তারপরও বিষয়টি নিয়ে আমাদের তদন্ত চলমান রয়েছে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status