ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
কুড়িগ্রামে নদী ভাঙন রোধে এনসিপি'র প্রতিকী প্রতিবাদ
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Monday, 18 August, 2025, 8:14 PM

কুড়িগ্রামে নদী ভাঙন রোধে এনসিপি'র প্রতিকী প্রতিবাদ

কুড়িগ্রামে নদী ভাঙন রোধে এনসিপি'র প্রতিকী প্রতিবাদ

কুড়িগ্রামে নদী ভাঙন রোধে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নিজ উদ্যোগে জিও ব্যাগ ও টিউব ফেলে নদী ভাঙন রোধে প্রতিকী প্রতিবাদ
জানিয়েছে।

আজ ১৮ আগস্ট সোমবার বিকেলে কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ছাটকালুয়া এলাকায় ধরলা নদীর ভাঙন কবলিত স্থানে ভাঙন রোধে জিও ব্যাগ ফেলে প্রতিবাদ করে
 সংগঠনটি।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ড. আতিক মুজাহিদ, সংগঠনের অন্য নেতৃবৃন্দ, এলাকার
ময়মুরুব্বি, নদী ভাঙনের স্বীকার ক্ষতিগ্রস্ত মানুষ প্রমূখ।

এসময় ড. আতিক মুজাহিদ বলেন, আমাদের নদী ভাঙে, আমাদের ঘর ভাঙে, আর এক শ্রেণির মানুষ ব্যবসায়ীক চিন্তা করে। তারা মনে করে যতবেশি ভাঙবে, ততবেশি তাদের ব্যবসা ভালো হবে। তাই আমরা নিজেরাই উদ্যোগ নিয়েছি প্রতীকী প্রতিবাদের মাধ্যমে আমাদের নিজ অর্থায়নে গ্রামবাসীকে সাথে নিয়ে জিও ব্যাগ ও টিউব ফেলে নদী ভাঙন রোধে আমরা কাজ করবো। পর্যাক্রমে অন্যান্য এলাকাতেও করা হবে।

তিনি আরও বলেন, আমরা জানি অল্প জিও ব্যাগ দিয়ে প্রচুর পরিমাণে নদী ভাঙন রোধ করতে পারবো না, আমরা বার্তা দিতে চাই, সরকারের যে সিস্টেমের কারণে আজ মানুষগুলো দুর্ভোগের শিকার এর তীব্র প্রতিবাদ জানাই। আমরা চাই খুব দ্রুত ভাঙন রোধে সরকারি ভাবে যেন ব্যবস্থা নেয়া হয়। আমরা কুড়িগ্রামের মানুষ ত্রাণ চাই না, আমরা টিকসই বাঁধ চাই। স্থায়ী ব্যবস্থা চায় এ অঞ্চলের মানুষ। 

আপনারা যারা বিত্তবান আছেন তারাও এসে নদী ভাঙন রোধে কাজ করতে পারেন। ৫ কোটি টাকার ত্রাণ চাই না, আপনারা যদি ৫ কোটি টাকার জিও ব্যাগ ফেলেন অসংখ্য বাড়ি রক্ষা করা সম্ভব একই সাথে তিনি নদী ভাঙন রোধে বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status