ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
অবৈধভাবে ভারত যাওয়ার সময় আটক ৪ নারী
আনিসুর রহমান, মাধবপুর
প্রকাশ: Monday, 18 August, 2025, 8:12 PM

অবৈধভাবে ভারত যাওয়ার সময় আটক ৪ নারী

অবৈধভাবে ভারত যাওয়ার সময় আটক ৪ নারী

মাধবপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় বিজিবি ৪ জনকে আটক করেছে।সোমবার (১৮ আগস্ট)  সকালে মাধবপুর উপজেলার মালঞ্চপুর নামক স্থানে ১৯৯৬/৮-এস সীমান্ত পিলারের পাঁচশ গজ  অভ্যন্তরের বাংলাদেশ ভূখন্ড থেকে তাদের আটক করে ২৫ বিজিবি'র (সরাইল ব্যাটালিয়ন) ধর্মঘর বিওপির টহল দল। 

আটককৃতরা হলেন নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার লাউতলী গ্রামের আব্দুল হকের মেয়ে বিবি জহুরা (৩৯), মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার আড়াইলিয়া গ্রামের মিহেনুল্লা বেপারীর মেয়ে মিনারা বেগম০( ২৬), নেত্রকোনা জেলার মদন উপজেলার মদন দক্ষিণপাড়া গ্রামের শিকুল ইসলামের মেয়ে ঝর্ণা আক্তার (১৯) ও কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার রসুলপুর গ্রামের শরীফ মিয়ার মেয়ে ফারজানা আক্তার শৈলী (২২)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা বিজিবিকে জানিয়েছেন ভারতের কলকাতায় গৃহকর্মীর কাজ করতে তারা ভারতে যাচ্ছিলেন। মানবপাচারকারী দলের সদস্য মাধবপুর উপজেলার মালঞ্চপুর গ্রামের সিদ্দিক আলীর ছেলে কামাল মিয়া,নিজনগর তোফাবাড়ির ওমর আলীর ছেলে লিটন মিয়ার মাধ্যমে জনপ্রতি ১২ হাজার টাকা করে দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন।

আটককৃত এবং পাচারকারীদের বিরুদ্ধে মাধবপুর থানায় আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন বলে জানিয়েছে বিজিবি সূত্র।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status