|
ইতালি উপকূলে নৌকাডুবিতে ২৬ অভিবাসীর মৃত্যু
নতুন সময় ডেস্ক
|
![]() ইতালি উপকূলে নৌকাডুবিতে ২৬ অভিবাসীর মৃত্যু বুধবার (১৩ আগস্ট) উদ্ধারকর্মীরা ৬০ জনকে জীবিত উদ্ধার করেছেন। এদের মধ্যে ৫৬ জন পুরুষ ও ৪ জন নারীকে লাম্পেদুসায় আনা হয়েছে। জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মুখপাত্র ফ্লাভিও দি জিয়াকোমো জানিয়েছেন, দুই নৌকায় মোট প্রায় ৯৫ জন ছিলেন। অর্থাৎ এখনো প্রায় ৩৫ জন নিহত বা নিখোঁজ হওয়ার আশঙ্কা রয়েছে। নৌকাদ্বয় লিবিয়া থেকে যাত্রা করেছিল। প্রাথমিক তথ্য অনুযায়ী, যাত্রার পর একটি নৌকায় পানি ঢুকতে শুরু করলে যাত্রীরা অন্য নৌকায় ওঠেন। পরে সেটি খারাপ আবহাওয়ায় উলটে যায়। ইতালির রেড ক্রসের কর্মকর্তারা জানিয়েছেন, বেঁচে যাওয়া সবাই তুলনামূলকভাবে ভালো আছেন, তবে চারজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সরকার অভিবাসন ঠেকাতে কড়াকড়ি পদক্ষেপ নিয়েছে এবং মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করেছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে ভূমধ্যসাগরের মধ্যাঞ্চলে ইউরোপে যাওয়ার পথে কমপক্ষে ৬৭৫ জনের মৃত্যু হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নাঙ্গলকোটে মধ্য বয়সী এক লম্পটের বিরুদ্ধে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ
বাগমারায় অবৈধ পুকুর খননবিরোধী অভিযান, ৩ ভেকু অকেজো, দুইজনের কারাদণ্ড
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
