ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
লাকসাম উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি মো. শাহজাহান ও সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন
শারমিন সুলতানা, লাকসাম
প্রকাশ: Monday, 11 August, 2025, 7:51 PM

লাকসাম উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি মো. শাহজাহান ও সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন

লাকসাম উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি মো. শাহজাহান ও সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন

অবশেষে দীর্ঘ ১৩ বছর পর লাকসাম উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলরদের গোপন ভোটে সভাপতি পদে এলাইচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজাহান, সহ-সভাপতি ছনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোহাম্মদ আবু ইউছুপ, সাধারণ সম্পাদক রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোহাম্মদ বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক গাজীমুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খোরশেদ আলম ও কোষাধ্যক্ষ পদে মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মো. নূরুল আহসান নির্বাচিত হয়েছেন। 

নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ ও উপজেলা শিক্ষা অফিসার মো. দেলোয়ার হোসেন ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

সমিতি সূত্রে জানা যায়, ২০১২ সালের পর লাকসাম উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন লাকসাম উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি’র নির্বাচন হয়নি। নির্বাচনের মাধ্যমে দীর্ঘদিন পর আবারও সংগঠনটি যাত্রা শুরু করেছে। ৫ আগস্ট সমিতির ২৫ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠিত হয়। 

উল্লেখ্য- গত ২৮ জুন লাকসাম উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার সরকারি প্রাথমিক বিদ্যালয় সমূহের প্রতিনিধিদের অংশগ্রহণে একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার বিভিন্ন বিদ্যালয় থেকে মোট ২৫ জন কাউন্সিলর নির্বাচিত হন। ৫ আগস্ট ওই কাউন্সিলরদের গোপন ভোটে এডহক কমিটি গঠন করা হয়। এ কমিটি পরবর্তী কার্যনির্বাহী কমিটি গঠনের পূর্ব পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status