ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা পরিদর্শন করলেন জেলা প্রশাসক সাবেত আলী
মুস্তাক আহমেদ, তেঁতুলিয়া
প্রকাশ: Monday, 11 August, 2025, 6:23 PM

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা পরিদর্শন করলেন জেলা প্রশাসক সাবেত আলী

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা পরিদর্শন করলেন জেলা প্রশাসক সাবেত আলী

তেতুলিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কার্যক্রম সহ  তেঁতুলিয়া বেরং কমপ্লেক্স,  পিকনিক কর্ণার ও ডাকবাংলো সহ পর্যটন সম্ভবনার চলমান উন্নয়নের কাজ,  বিনোদন পার্ক হিসাবে তেঁতুলিয়ার মহানন্দা পার্কের উন্নয়ন, পরিবেশকর্মী মামুনের আকাশতলার পাঠশালা,  শিশুস্বর্গ বিদ্যানিকেতন,  তেঁতুলিয়া মডেল থানা, বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদ  ও ডাহুক নদীর পাথর মহালে অবৈধ ড্রেজার মেশিন বন্ধের জন্য জনসচেতনতা তৈরীর লক্ষ্যে মাঠ পর্যায়ে নদী পরিদর্শন করেছেন পঞ্চগড় জেলা প্রশাসক সাবেত আলী।

সোমবার ১১আগষ্ট সকাল ১১টা থেকে শুরু করে বিকাল ০৫ টা পর্যন্ত  পরিদর্শন অব্যাহত রাখেন।  

শুভেচ্ছা বিনিময়ের পর তিনি প্রথমে তেঁতুলিয়া  ৫নং বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদে পরিদর্শন করেন।এরপর শালবাহান কালী তোলায় ড্রেজার নিয়ে শ্রমিকদের সাথে মতবিনিময় করেন,পরে পরিবেশ পদক প্রাপ্ত মাহামুদুর রহমার মামুনের পাঠাগার শিশুসর্গের শিক্ষার্থীদের পড়ালেখার ও অবকাঠামো পরিদর্শন করেন।  এর পর পর্যটনের তীর্থ ভূমি পিকনিক কর্ণার  ডাকবাংলো ও মহানন্দা পার্কের অবকাঠামো উন্নয়নের কাজ পরিদর্শন করেন।  এরপর  তেঁতুলিয়া মডেল থানা ও উপজেলা পরিষদ চত্বর পরিদর্শন করেন।  

জেলা প্রশাসক সাবেত আলী বলেন মন্ত্রীপরিষদ বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী প্রতিমাসে উপজেলা পরিদর্শনের নির্দেশনা অনুযায়ী আজ আমরা তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শন করছি।  পর্যটন নির্ভর বিভিন্ন অবকাঠামো উন্নয়নের কাজ পরিদর্শন করেছি।  তেঁতুলিয়া মডেল থানা,  ভূমি অফিস, একটি স্কুল,  একটি পাঠশালা সহ পাথর মহাল পরিদর্শন করেছি।  পর্যটন খাতের উন্নয়নে তেতুলিয়া বাসীর দাবির প্রেক্ষিতে একটি সুইমিং পুল নির্মানে উদ্যোগ নেওয়া হয়েছে।  

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু,উপজেলা ভারপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজি ও সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদ হাসান। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status