|
২ কোটি টাকা মূল্যের কৃষি যন্ত্রপাতি পেল কৃষকরা
মো: সবুজ ইসলাম, রাণীশংকৈল
|
![]() ২ কোটি টাকা মূল্যের কৃষি যন্ত্রপাতি পেল কৃষকরা সোমবার (১১ আগষ্ট) দুপুরে রাণীশংকৈল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিস প্রাঙ্গণে কৃষকদের মাঝে এসব যন্ত্রপাতি তুলে দেন ইউএনও শাফিউল মাজলুবিন রহমান। অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রকৌশলী সাখাওয়াত হোসেন,উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম,যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ,বিএনপি’র সভাপতি আতাউর রহমান,সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নুর আলিফ, জামায়াতের সেক্রেটারী রজব আলী,প্রেসক্লাব সভাপতি আশরাফুল আলম প্রমুখ। এ সময় উপজেলার ৮টি ইউনিয়নের কৃষক গ্রুপের মাঝে ২৫টি রাইস ট্রান্সপ্লান্টার, ২৫টি রিপার, ২৫টি পাওয়ার স্প্রেয়ার, ২৫টি ব্রি বীজ বপন যন্ত্র এবং ২,৫০০ রাইস ট্রান্সপ্লান্টার ট্রে বিতরণ করা হয়। অনুষ্ঠানে বক্তারা যন্ত্রগুলোর সঠিক ব্যবহার ও কৃষিতে এর গুরুত্ব নিয়ে কৃষকদের দিকনির্দেশনা প্রদান করেন। মো: সবুজ ইসলাম, রাণীশংকৈল |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
