ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
সিরাজুল ইসলাম মেডিকেলে গাড়ির ভেতর দুই লাশ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 11 August, 2025, 4:08 PM

সিরাজুল ইসলাম মেডিকেলে গাড়ির ভেতর দুই লাশ

সিরাজুল ইসলাম মেডিকেলে গাড়ির ভেতর দুই লাশ

রাজধানীর মৌচাকে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের বেজমেন্ট পার্কিংয়ে একটি গাড়ির ভেতর থেকে দুই জনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার বেলা পৌনে ১২টার দিকে মেডিকেল কলেজের নিরাপত্তারক্ষীরা গাড়ির ভেতর দুজনের মরদেহ দেখে রমনা থানায় খবর দেয়। পরে পুলিশ সেখানে গিয়ে লাশ উদ্ধার করে বলে ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার মাসুদ আলম জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "আমরা দুটি লাশ পেয়েছি, তাদের পরিচয় জানা যায়নি। কীভাবে তাদের মৃত্যু হয়েছে তাৎক্ষণিকভাবে বোঝা যাচ্ছে না।”

হাসপাতালকর্মীদের বরাত দিয়ে উপ কমিশনার সাংবাদিকদের জানান, সাদা রঙয়ের ওই প্রাইভেটকার রোববার ভোর সাড়ে ৫টার দিকে রোগী নিয়ে আসার কথা বলে মেডিকেলের পার্কিংয়ে প্রবেশ করে। পরে ড্রাইভার গাড়ি থেকে নেমে চলে যায়।

এরপর থেকে গাড়িটি সেখানেই ছিল। সোমবার দুপুরে বিষয়টি নিরাপত্তাকর্মীদের নজরে আসে। ভেতরে লোক দেখে ডাকাডাকি করে সাড়া না পেয়ে তারা থানায় খবর দেয়।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার তালেবুর রহমান বলেন, "ঘটনাস্থলে পুলিশ ও সিআইডির ফরেনসিক টিম কাজ করছে। এখনও বিস্তারিত জানা যায়নি।"

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status