|
মাধবপুরে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক ১
আনিসুর রহমান, মাধবপুর
|
![]() মাধবপুরে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক ১ রবিবার (১০ আগষ্ট) সকাল সাড়ে ৮ টায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর ধর্মঘর বিওপি'র একটি টহল দল উপজেলার ধর্মঘর ইউনিয়নের সীমান্তবর্তী দেবনগর এলাকায় অভিযান চালিয়ে প্রবাল বনিক(৪৪) নামে এক ব্যাক্তিকে আটক করেন। সে হবিগঞ্জ পৌরসভার বগলাবাজার এলাকার মৃত হরিদাস বনিক এর পুত্র। এসময় তার নিকট থেকে ভারতীয় ২৪০০ রুপি, ১ টি কষ্টিপাথর,বিভিন্ন কালার আংটির পাথর-১৪৫ পিস এবং ওয়েট মেশিন ছোট-০১ টি জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য সিজার মূল্য--৫,৬৬,০৬০/- টাকা। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে দালাল হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের দেবনগর গ্রামের ইদু মিয়ার পুত্র মো: মোক্তার মিয়া (৩৫) পালিয়ে যায়। সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
পবিত্র মোহন দাস সভাপতি ও মোস্তাফিজুর রহমান উজ্জল সম্পাদক
তেঁতুলিয়ায় স্মার্ট ইএসডিও ট্যুরিজম প্রকল্পের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন
নলডাঙ্গায় বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে অ্যাসিস্টিভ ও কৃষি প্রণধনা বিতরণে হুইপ দুলু
বাউফলে মান্তা সম্প্রদায়ের পাশে স্প্রেইড হিউম্যানিটি, খাদ্যসামগ্রী বিতরণ
