|
রাণীনগরে মিস্টান্ন ভান্ডারে ঢুকে ছাই দিয়ে খাবার নষ্ট করেছে দুর্বৃত্তরা
কাজী আনিছুর রহমান,রাণীনগর
|
![]() রাণীনগরে মিস্টান্ন ভান্ডারে ঢুকে ছাই দিয়ে খাবার নষ্ট করেছে দুর্বৃত্তরা বৃহস্পতিবার ভোরে এসে দেখি দোকানের পিছনের দরজা ভেঙ্গে দূর্বৃত্তরা দোকানে প্রবেশ করে রান্নার চুলা থেকে ছাই নিয়ে দোকানে থাকা দই, মিস্টি, পরোটা তৈরির সরঞ্জমাদিসহ বিভিন্ন খাদ্যসামগ্রীতে ছিটিয়ে দিয়ে নষ্ট করেছে।এতে প্রায় ৩০হাজার টাকার মতো ক্ষতি হয়েছে। এছাড়া দোকানের ক্যাশবাক্স থেকে তিন হাজার ৭০০নগদ টাকা এবং দোকানের নতুন এবং পুরাতন চুক্তিনামাপত্র চুরি করে নিয়ে গেছে দূর্বৃত্তরা। এঘটনার খবর ছড়িয়ে পরলে একনজর দেখতে উৎসক জনতা ভির করে। জিয়াদুল বলেন পূর্বশত্রুতার জ্বের ধরে কেউ এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। এঘটনায় তিনি বৃহস্পতিবার বিকেলে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। রাণীনগর থানার ডিউটি অফিসার এএসআই আব্দুল জব্বার বলেন, এঘটনায় জিয়াদুল হক একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে জরিতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
