|
তেঁতুলিয়ায় কৃষকের আমন ধানের চারা তুলে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা
নতুন সময় প্রতিনিধি
|
![]() তেঁতুলিয়ায় কৃষকের আমন ধানের চারা তুলে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা বৃহস্পতিবার (৭ আগস্ট) দিবাগতে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের কাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আজ শুক্রবার (৮ আগস্ট) সকালে ক্ষেত বাড়ীতে প্রতিদিনের মতো দেখতে গিয়ে এমন দৃশ্য চোখে পরে মোখলেছুর রহমান নামের ওই কৃষকের। পরে বিষয়টি এলাকার মধ্যে ছড়ে পড়ে মহত্ত্বে। সচেতন মহলে নানান ধরনের প্রশ্ন উঠেছে এমন ঘটনায়। প্রকৃত অপরাধীদের শাস্তির দাবি জানায় এলাকাবাসী। জমির মালিক মোখলেছুর রহমান জানান, একটি দাগে ৩০ শতাংশ জমির লাগানো আমন ধানের রোপা আমার এলাকার প্রতিপক্ষ কয়েকজন ব্যক্তি এই কাজ গুলো করেছে। আমি চার জনের নামে একটি একটি অভিযোগ লেখেছি তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করবো। তারাই আমার এই কাজ গুলো করেছে। আমি তাদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানাচ্ছি। ভবিষ্যতে তারা যেন এমন কাজ না করে। কৃষক মোকলেছুর রহমান উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের কাজী গ্রামের মৃত সপিজ উদ্দিনের ছেলে। তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ আবু মুসা বলেন,অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
