ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
শ্যামনগরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র-গুলিসহ আটক ৩
মোঃ আলফাত হোসেন, সাতক্ষীরার
প্রকাশ: Thursday, 7 August, 2025, 10:35 PM

শ্যামনগরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র-গুলিসহ আটক ৩

শ্যামনগরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র-গুলিসহ আটক ৩

সাতক্ষীরার শ্যামনগরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্র-গুলি সহ তিন আসামীকে আটক করেছে কালিগঞ্জ সেনা ক্যাম্পের সদস্যরা। গত ৬ আগস্ট বিকাল ৪ঘটিকার সময় উপজেলার ভেটখালী বাজারে কুতুব উদ্দীনের চায়ের দোকানে এ অভিযান চালায় সেনা সদস্যরা। অভিযানে সেনাবাহিনী ১টি একনলা বন্ধুক, ১৪ রাউন্ড শর্ট গানের গুলি, ৩টি বার্টুন ফোন ও ৩টি স্মাট জব্দ করে। 

আটকৃকতরা হলে- উপজেলার কালিঞ্চী গ্রামে আবু দাউদ গাজীর পুত্র রবিউল ইসলাম (৪৫), তারানীপুর গ্রামে আঃ সবুর শেখের পুত্র আলমগীর হোসেন বাবু (৩৬) ও গোলাখালী গ্রামে মৃত সিয়াদ উদ্দীন মোল্যার পুত্র জামিরুল ইসলাম জামু (৫৫)। 

থানাসূত্রমতে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি বিশেষ টিম ঘটনাস্থলে অভিযান চালিয়ে উক্ত তিন আসামী ও জব্দকৃত অস্ত্র-গুলি উদ্ধার করে কালিগঞ্জ ক্যাম্পে নিয়ে যায়। আটককৃতদের জিজ্ঞাসাবাদ ও আইনী প্রক্রিয়া শেষে কালিগঞ্জ সেনা সদস্যরা ৭ আগস্ট বিকাল ৫ ঘটিকার সময় উল্লেখিত আসামী ও জব্দকৃত মালামাল শ্যামনগর থানায় হস্তান্তর করেন। 

শ্যামনগর থানার ওসি মোঃ হুমায়ুন কবির মোল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় শ্যামনগর থানায় মামলা চলমান রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে চোরা চালান, মানব পাচার, অস্ত্র আইন সহ মাদক দ্রব্য আইনের একাধিক মামলা রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status