ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৩ মে ২০২৬ ২০ বৈশাখ ১৪৩৩
কুড়িগ্রামে ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির বিজয় রেলি
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Wednesday, 6 August, 2025, 4:33 PM

কুড়িগ্রামে ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির বিজয় রেলি

কুড়িগ্রামে ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির বিজয় রেলি

ছাত্র- জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, কুড়িগ্রাম জেলা শাখা ও অংগসমূহের আয়োজনে বিজয় রেলি অনুষ্ঠিত হয়েছে।

আজ ৬ আগষ্ট বুধবার সকালে কুড়িগ্রাম জেলা বিএনপি ও সকল অংগসমূহের নেতাকর্মীদের অংশ গ্রহনে একটি বিশাল বিজয় রেলি শহর প্রদক্ষিণ করে শহরের কলেজ মোড়ে গিয়ে শেষ হয়। 

এসময় এক পথসভায় বক্তারা আওয়ামী দুঃশাসনের ১৬ বছরের খুন, গুম, হত্যা, দূর্নীতি, লুটপাট, চাঁদাবাজি ও সর্বশেষ ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ৫ আগষ্টে শেখ হাসিনার দেশ ছেড়ে পালানোর প্রেক্ষাপটও তুলে ধরে বক্তব্য রাখেন। বক্তারা এও বলেন স্বৈরাচার আওয়ামীলীগের পতনের ইতিহাস বাংলাদেশের রাজনীতির জন্য একটি বড় শিক্ষা। স্বাধীন গণতান্ত্রিক রাস্ট্রে মানূষের গণতান্ত্রিক অধিকার খর্ব করে টিকে থাকা যায় না। 

বক্তারা বিএনপি গণমানুষের দল সেটি সকল মানুষের মনে জায়গা করে নিতে হলে সকল নেতা কর্মীকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি ও রাস্ট্র সংস্কারের পথ অনুসরণ করে চলতে হবে একই সাথে ভিতরে বাহিরে সকল ষড়যন্ত্র সম্পর্কে সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

এসময় বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, সদস্য সচিব সোহেল হোসাইন কায়কোবাদ, যুগ্ম আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবুসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল, মৎসবীজীদলের নেতৃবৃন্দ প্রমূখ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status