ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১ মে ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
গাজীপুরে বিদেশি নাগরিকের ছিনতাইকৃত স্বর্ণ ও ডলার উদ্ধার, দুই ছিনতাইকারী গ্রেফতার
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Wednesday, 6 August, 2025, 3:18 PM

গাজীপুরে বিদেশি নাগরিকের ছিনতাইকৃত স্বর্ণ ও ডলার উদ্ধার, দুই ছিনতাইকারী গ্রেফতার

গাজীপুরে বিদেশি নাগরিকের ছিনতাইকৃত স্বর্ণ ও ডলার উদ্ধার, দুই ছিনতাইকারী গ্রেফতার

গাজীপুর মহানগরীর গাছা থানাধীন কুনিয়া তারগাছ এলাকায় ইন্দোনেশিয়ার দুই নাগরিকের কাছ থেকে ছিনতাইকৃত মোবাইল ফোন, স্বর্ণালঙ্কার ও নগদ ডলার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছেন জিএমপি'র গাছা মেট্রো থানা পুলিশের সদস্যরা।

পুলিশি তথ্যে জানা যায়, গত ৩ আগস্ট গভীর রাত সোয়া ২টায় ( রাত ২:১৫ মিনিট) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাজশাহী যাওয়ার পথে যানজটে আটকে থাকা অবস্থায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ওই দুই বিদেশি নাগরিকের ওপর হামলা চালিয়ে দুর্বৃত্তরা তাদের কাছ থেকে প্রায় ৪ লাখ ৮০হাজার (৪.৮লাখ) টাকার মালামাল ছিনিয়ে নেয়। ছিনতাইকৃত সামগ্রীর মধ্যে ছিল মোবাইল ফোন, ডেবিট/ক্রেডিট কার্ড, জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স, ৬০০ মার্কিন ডলার, ৬০ মালয়েশিয়ান রিংগিত এবং প্রায় ২৫ গ্রাম স্বর্ণালঙ্কার।

পরে ভুক্তভোগীরা গাছা থানায় মামলা দায়ের করলে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে গাছা থানাধীন পশ্চিম কলমেশ্বর এলাকা থেকে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন- মো. রহিম মিয়া (২৯), সে পূর্বের আরো ৬টি মামলার আসামি, অপরজন শমসের আহমেদ (৩৩), তাদের কাছ থেকে ০২টি স্বর্ণের আংটি, ভিভো ব্র্যান্ডের মোবাইল ফোন, ২০ মার্কিন ডলার, ২২ মালয়েশিয়ান রিংগিত এবং দস্যুতায় ব্যবহৃত একটি সুইচ গিয়ার চাকু ও লোহার ছুরি উদ্ধার করে জব্ধ করা হয়েছে।

এ বিষয়ে গাছা থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে জানান তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে গাছা থানাধীন পশ্চিম কলমেশ্বর এলাকা থেকে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। পরে আইনি প্রক্রিয়া শেষে তাদের উভয়কে আদালতে হস্তান্তর করা হয়েছে। তিনি জানান, এই চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। পুলিশ জানায় তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status