|
ওয়াকফ প্রশাসকের কার্যালয়ে ধর্ম উপদেষ্টা খালিদ হোসেনের ঝটিকা অভিযান
এম এস দোহা
|
![]() ওয়াকফ প্রশাসকের কার্যালয়ে ধর্ম উপদেষ্টা খালিদ হোসেনের ঝটিকা অভিযান নৈতিকতার কাঠগড়ায় ধর্ম উপদেষ্টা খালিদ হোসেন, আইসিইউতে ওয়াকফ এস্টেট শিরোনামে প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে সরেজমিনে ওয়াকফ প্রশাসক কার্যালয়ের কর্মকান্ড দেখতে আকস্মিকভাবে পরিদর্শনে আসেন। প্রশাসক নুর আলমের রুমে গিয়ে জানলেন তিনি মন্ত্রণালয়ের সচিব মহোদয়কে জানিয়ে ছুটিতে । পরিচালক আনিসুর রহমান ও জসিম উদ্দিন সহ কর্মকর্তাদের নিয়ে ওয়াকফ প্রশাসনের সার্বিক প্রেক্ষাপট, সমস্যা উত্তরণ সম্পর্কে নির্দেশনা দেন । সেই সাথে ওয়াকফ প্রশাসনের কর্মকান্ডে গতিশীলতা আনতে প্রতিষ্ঠানটি যাবতীয় ডাটা, তথ্যউদ্ধার, দলিল, খতিয়ান সংরক্ষণে ডিজিটাইলেশনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন । প্রায় দেড়ঘন্টা তিনি ঘুরে ঘুরে তিনি এই কার্যালয়ের বিভিন্ন শাখার কর্মকর্তাদের সাথে কথা বলেন। চিহ্নিত করেন বিভিন্ন সমস্য,প্রতিবন্ধকতা। উপদেষ্টার এই আকস্মিক সফরে প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীদের উৎসহ উদ্দীপনার সঞ্চার হয় । ২৯ জুলাই ২০২৫ এ প্রতিবেদক ওয়াকফ প্রশাসনের প্রধান কার্যালয়ে পৌঁছলেই শুরু হয় কুশল বিনিময় । ধন্যবাদের বন্যা । সবাই দৈনিক নতুন সময়কে সাধুবাদ জানান এ ধরণের গঠনমূলক সংবাদ প্রকাশের জন্য। ওয়াকফ প্রশাসক (যুগ্ন সচিব) নুর আলমের সাথে দেখা করে গতকাল উপদেষ্টা খালেদ হোসেনের অকষ্কিক পরিদর্শন ও দিকনির্দেশনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমি গতকাল ছুঠিতে ছিলাম। উপস্থিত পরিচালকদের সাথে এ বিষয়ে আমার এখনও কথা হয়নি । তবে ওয়াকফ প্রশাসনকে ডিজিটাইলেশনের ব্যাপারে উপদেষ্টা মহোদয়ের দিক নির্দেশনা সম্পর্কে অবহিত হয়েছি । বিষয়টি নিয়ে আমরা শীঘ্রই কাজ শুরু করবো ।তবে এ ব্যাপারে কর্ম পরিকল্পনা, ডিপিপি প্রণয়নের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গৃহীত হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
বাগমারায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযান, ২টি এস্কেভেটর অকেজো
প্রবাসীদের জন্য দেশে প্রথম অনলাইন গণশুনানি: চট্টগ্রামের ডিসি জাহিদের মাইলফলক উদ্যোগ
বেইলি ব্রিজের পাটাতন ধসে ট্রাক আটকা, বিচ্ছিন্ন দীঘিনালা–মাইনি সড়ক যোগাযোগ
দর্শনা প্রেসক্লাবে ঢুকে সাংবাদিককে মারধরে প্রতিবাদে দামুড়হুদা প্রেসক্লাবে প্রতিবাদ সভা
