ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
পিরোজপুরে হত্যার দায়ে ৩ জনের যাবজ্জীন কারাদন্ড
পিরোজপুরে হত্যার দায়ে ৩ জনের যাবজ্জীন কারাদন্ড
প্রকাশ: Wednesday, 30 July, 2025, 4:45 PM

পিরোজপুরে হত্যার দায়ে ৩ জনের যাবজ্জীন কারাদন্ড

পিরোজপুরে হত্যার দায়ে ৩ জনের যাবজ্জীন কারাদন্ড

পিরোজপুরে হত্যা মামলায় ৩ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। আজ বুধবার দুপুরে পিরোজপুরের জেলা ও দায়রা জজ মো. মজিবুর রহমান ওই রায় দেন। মামলায় ৮ আসামীর ৫জন নির্দোষ প্রমানিত হলে তাদেরকে বেকসুর খালাস দেওয়া হয়।

দন্ডিতরা হলো পিরোজপুর সদর উপজেলার গুয়াবাড়িয়া গ্রামের মৃত সেকেন্দোর আলী শেখ এর ছেলে মজিবর শেখ, কুমরমারা গ্রামের মোখলেছ হাওলাদারের ছেলে ফোরকান হাওলাদার ও মরিচাল গ্রামের মৃত খালেক শেখ এর ছেলে মো. মাহাবুব। রায় ঘোষনার সময় আসামী ফোরকান অনুপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ৯ এপ্রিল পিরোজপুর সদর উপজেলার জেলার কুমিরমারা গ্রামের মৃত কাসেম হাওলাদারের ছেলে জামাল হাওলাদার ওই গ্রামের ফেরীঘাটে নিজ চায়ের দোকানে কাজ শেষে রাত ১০ টার দিকে  বাড়ী ফিরছিলো। আসামীরা কুমিরমারার স্লুইচ গেট এলাকায় জামালের পথ রোধ করে ধারালো অস্ত্র ও রড দিয়ে তাকে পিটিয়ে গুরুতর আহত করে। 

পরে তাকে একটি ট্রলারে তুলে পিরোজপুরের হুলারহাট বাজারের খালের পাড়ে একটি গাছের সাথে ট্রলারটি বেঁধে রেখে পালিয়ে যায়। রাত ১ টার দিকে ওই বাজারের নৈশ প্রহরী জনৈক আনছার আলী ট্রলারে জামালকে আহত অবস্থায় দেখে পুলিশে খবর দিলে পিরোজপুর সদর থানার পুলিশ তাকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করে। 

চিকিৎসাধীন অবস্থায় ১০ এপ্রিল জামালের মুত্যু হয়। এ ঘটনায় নিহতের ভাই কামাল হাওলাদার বাদী হয়ে থানায় ৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা করলে সাক্ষ্য প্রমানের ভিত্তিতে আদালত আজ ওই রায় দেন।

মামলায় রাষ্ট্র পক্ষে ছিলেন পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবুল কালাম আকন ও আসামী পক্ষে ছিলেন অ্যাডভোকেট আহসানুল কবীর বাদল।

জালিস মাহমুদ, পিরোজপুর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status